Raju Shrivastav Health Update: ৮ দিন পরেও অজ্ঞান রাজু শ্রীবাস্তব, 'প্রার্থনা করুন' বললেন শেখর সুমন

কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav Health Update) স্বাস্থ্য নিয়ে তার পরিবার ও ভক্তরা উদ্বেগ কাটছে না। গত ১০ অগাস্ট হার্ট অ্যাটাকে আক্রান্ত হন রাজু। তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। গত আটদিন ধরে জ্ঞান ফেরেনি রাজুর। চিকিৎসক দল প্রতিনিয়ত তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। এদিকে, এখন শেখর সুমন রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন।

Advertisement
৮ দিন পরেও অজ্ঞান রাজু শ্রীবাস্তব, 'প্রার্থনা করুন' বললেন শেখর সুমনরাজু শ্রীবাস্তব

কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav Health Update) স্বাস্থ্য নিয়ে তার পরিবার ও ভক্তরা উদ্বেগ কাটছে না। গত ১০ অগাস্ট হার্ট অ্যাটাকে আক্রান্ত হন রাজু। তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। গত আটদিন ধরে জ্ঞান ফেরেনি রাজুর। চিকিৎসক দল প্রতিনিয়ত তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। এদিকে, এখন শেখর সুমন (Shekhar Suman) রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন।


রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্য কেমন?

শেখর সুমন টুইটারে জানিয়েছেন, তিনি কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তিনি লিখেছেন, 'রাজুর স্বাস্থ্য সম্পর্কে আজকের আপডেট হলো, তিনি স্থিতিশীল। এখনও অজ্ঞান কিন্তু স্টেবল। তার সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন। হর হর মহাদেব।'


উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা

রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের আপডেট দেওয়ার জন্য ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা পাচ্ছেন শেখর সুমন। এ ছাড়া অনেক ব্যবহারকারী মন্তব্য বিভাগে রাজু সম্পর্কে প্রশ্ন করেছেন, যার উত্তর শেখর দিয়েছেন। একজন ব্যবহারকারী জিজ্ঞেস করলেন, 'তার ভাইটালস ঠিক আছে? আপনি বলতে পারেন? এই জিনিসটা শেয়ার করলে খুব ভালো হবে।' জবাবে শেখর সুমন লিখেছেন, 'হ্যাঁ, তার ভাইটালস ঠিক আছে। সে জন্য চিকিৎসকদের আশা রাজু দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

 

অন্যজন জিজ্ঞাসা করেন, 'স্যর, ডাক্তাররা কী বলছেন, রাজু ভাইয়ের জ্ঞান কবে ফিরবে?' শেখর উত্তর দিল, 'এক সপ্তাহের মধ্যে।' আরেকজন জিজ্ঞেস করলেন, 'আপনি কি ব্যক্তিগতভাবে রাজু শ্রীবাস্তবের দলের সঙ্গে যোগাযোগ করছেন?' এ প্রসঙ্গে অভিনেতা বলেন, 'হ্যাঁ, আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।' এক ব্যবহারকারী শেখরের প্রশংসা করে লিখেছেন, 'স্যর, আপনার মধ্যে অনেক মানবতা আছে। নইলে অন্যের জন্য আজকের দিনে এত সময় কে বের করে।'


১৫ দিন আগে দেখা হয়েছিল রাজু-শেখরের

এর আগে, শেখর সুমন জানিয়েছিলেন, ১৫ দিন আগে তিনি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের সঙ্গে দেখা করেছিলেন। তিনি জানিয়েছিলেন রাজু শ্রীবাস্তব কমেডি শো 'ইন্ডিয়াস লাফটার চ্যাম্পিয়ন'-এর সেটে পৌঁছেছিলেন। ভ্যানিটি ভ্যানে শেখরের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয় তার।

Advertisement

তিনি বলেছিলেন, 'আমি লক্ষ্য করেছিলাম যে রাজুকে কিছুটা দুর্বল দেখাচ্ছে। আমি তাকে বলেছিলাম নিজের যত্ন নিতে। রাজু জবাবে আমাকে জানায়, তার কোনও রোগ নেই। সব কিছু ঠিক আছে। এমতাবস্থায় ১৫ দিন পর যখন তার হাসপাতালে ভর্তির খবর পেলাম, তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি রাজু শ্রীবাস্তবকে গত ২৫ বছর ধরে চিনি। তিনি একজন ভালো মানুষ। আমি নিশ্চিত গোটা দেশ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে।'

শেখর আরও বলেছিলেন যে রাজু কিছু দিন আগে তার আঙুল নাড়িয়েছিলেন। সাড়া দিয়েছিলেন চিকিৎসায়। তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এর আগে জানা গিয়েছিল যে রাজু শ্রীবাস্তবের এমআরআই করা হয়েছিল, যেখানে তার মস্তিষ্কের একটি শিরা চাপা ছিল। চিকিৎসকরা তাকে ঠিক করার চেষ্টা করছিলেন।

১০ অগাস্ট, রাজু শ্রীবাস্তবকে AIIMS-এ ভর্তি করা হয়। হোটেলে জিম করার সময় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তারপরে তার প্রশিক্ষক তাকে হাসপাতালে নিয়ে যান। সঙ্গে রয়েছে রাজু শ্রীবাস্তবের পরিবার। কমেডিয়ানের মস্তিষ্ক চিকিৎসায় সাড়া দিচ্ছে না বলে জানিয়েছিলেন তাঁর মেয়ে। এদিকে রাজুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্তরা।

 

POST A COMMENT
Advertisement