Soumitrisha Kundu: পরিবারে পরপর বড় দুর্ঘটনা! এবার জন্মদিনে বৃন্দাবনে যাওয়া হল না সৌমিতৃষার

Soumitrisha Kundu Birthday: জীবনের বিশেষ সময় উদযাপন করতে প্রায় প্রতি বছরই পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে যান। গত দু'বছরও বৃন্দাবনে গিয়েছিলেন। এবারও সেরকমই পরিকল্পনা ছিল। কিন্তু মহাশিবরাত্রি পরের দিন পরিবারে দুর্ঘটনা ঘটে যাওয়ায়, সব পরিকল্পনা ভেস্তে যায়।

Advertisement
পরিবারে পরপর বড় দুর্ঘটনা! এবার জন্মদিনে বৃন্দাবনে যাওয়া হল না সৌমিতৃষার সৌমিতৃষা কুণ্ডু

২৪ ফেব্রুয়ারি জন্মদিন টেলিভিশন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। সহ-অভিনেতা, কাছের বন্ধু-বান্ধব থেকে শুরু করে ফ্যানেরা সকলেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন নায়িকাকে। পর্দার মতো বাস্তবেও গোপাল- শ্রীকৃষ্ণের ভক্ত অভিনেত্রী। জীবনের বিশেষ সময় উদযাপন করতে প্রায় প্রতি বছরই পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে যান। গত দু'বছরও বৃন্দাবনে গিয়েছিলেন। এবারও সেরকমই পরিকল্পনা ছিল। কিন্তু মহাশিবরাত্রি পরের দিন পরিবারে দুর্ঘটনা ঘটে যাওয়ায়, সব পরিকল্পনা ভেস্তে যায়। মন ভারাক্রান্ত হলেও, এর পিছনে ইশ্বরের ইতিবাচক ইঙ্গিতই দেখছেন সৌমিতৃষা। 

দু'তলা কেক, একগুচ্ছ চকোলেট, ফুলের তোড়া, উপহার সহ জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা কুন্ডু। বার্থডে গার্লের পরনে হলুদ রঙা সালোয়ার কামিজ। ক্যাপশনে লিখেছেন, "সব সময় পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঘটে না...আর মাঝে মাঝে, সেটাও একটা আশীর্বাদ। গিরধর লাল, তোমার কাছে আসতে না পারার ঘটনা আমাকে বিশ্বাস করায় যে, আরও বড় বিপদ লেখা ছিল এবং কোনওভাবে, সেটা আস্তে আস্তে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আমার পরিবারকে রক্ষা করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ জগন্নাথ..."। পরে একটি ভিডিও শেয়ার করে অনুগামীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন, যাতে তাঁকে কেউ ভুল না বোঝে। 

 

 

আজতক বাংলাকে সবটা খুলে বলেন সৌমিতৃষা। তিনি জানান, "প্রতিবারের মতো এবারও আমাদের গোটা পরিবারের ধর্মীয় ট্রিপের প্ল্যান ছিল। পুরী হয়ে বৃন্দাবন যাওয়ার কথা ছিল। প্রায় এক মাস আগে থেকে সকলের যাওয়া- আসার টিকিট, হোটেলের বুকিং, সব হয়ে গিয়েছিল। কিন্তু শিবরাত্রির পরের দিন, আমার মাসি ও মা দুর্ঘটনার সম্মুখীন হোন। মাসির কাঁধে অস্ত্রোপচার হয়ে, প্লেট বসেছে। মায়ের আঙুল ফ্র্যাকচার হয়েছে এবং চিকিৎসক বেড রেস্টে থাকতে বলেছেন। দু'দিন হল মাসি বাড়ি এল। আমি চারদিন টানা হাসপাতালে ছিলাম ওঁর রুমে।" 

Advertisement

 

অভিনেত্রী আরও বলেন, "আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। ওঁদের কিছু হলে, আমি নিজে না থেকে পারি না। আমি তাই ছিলাম। চার রাত জাগা। এবার আর যাওয়া হল না। তবে দু'ঘণ্টার ব্যবধানে দু'জনের দুর্ঘটনা ঘটল। হয়তো আরও কোনও বড় বিপদ হতো এবার গেলে। তা ভগবান এভাবে আটকে দিল। আমি বিশ্বাস করি, যেটা আমার খারাপ, সেটাও ভালর জন্যই হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা, আর যেন কোনও বিপদ না আসে।"   

প্রসঙ্গত, বাংলা সিনে দুনিয়ার অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ সৌমিতৃষা।অভিনয় শুধু করেছিলেন নেতিবাচক চরিত্রে। ২০১৬ থেকে ২০১৮ সালে 'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি।নজরে আসতে শুরু করেন 'কনে বৌ'-এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। তবে 'মিঠাই'-র মাধ্যমেই তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। 'মিঠাই' শেষ হওয়ার পরই বড় পর্দায় ডেবিউ সৌমিতৃষার। 'প্রধান'-এ দেবের স্ত্রী রোমির চরিত্রে তাঁকে দেখা যায়। এরপর '১০-ই জুন' ছবিতে সৌরভ দাসের বিপরীতে কাজ করেন তিনি। যদিও পরে নির্মাতাদের সঙ্গে তাঁর সমস্যা হয় এবং এই ছবিটি মুক্তি পায়নি এখনও। এছাড়াও 'কালরাত্রি' ওয়েব সিরিজের মাধ্যমে আরও একবার সকলের মন জয় করেছেন নায়িকা।

 

POST A COMMENT
Advertisement