Raju Srivastav: ব্যায়ামের সময় হার্ট অ্যাটাক, AIIMS-এ ভর্তি রাজু শ্রীবাস্তব

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastav). তাঁকে দিল্লি AIIMS-এ ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, হোটেলের জিমে ওয়র্ক আউট করছিলেন রাজু। সে সময় হঠাৎ মেঝেয় পড়ে যান তিনি। হোটেল থেকে তাঁকে সরাসরি এইমস-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। এখনও পর্যন্ত তাঁর স্বাস্থ্যের আপডেট আসেনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Advertisement
Raju Srivastav: ব্যায়ামের সময় হার্ট অ্যাটাক, AIIMS-এ ভর্তি রাজু শ্রীবাস্তবরাজু শ্রীবাস্তব

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastav). তাঁকে দিল্লি AIIMS-এ ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, হোটেলের জিমে ওয়র্ক আউট করছিলেন রাজু। সে সময় হঠাৎ মেঝেয় পড়ে যান তিনি। হোটেল থেকে তাঁকে সরাসরি এইমস-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। এখনও পর্যন্ত তাঁর স্বাস্থ্যের আপডেট আসেনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

রাজু শ্রীবাস্তবের কী হয়েছিল?

রাজু শ্রীবাস্তব হোটেলের জিমে ব্যায়াম করছিলেন। ব্যায়াম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। এর পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজুর পি আর ও অজিত সাক্সেনা জানিয়েছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু বড় নেতার সঙ্গে দেখা করতে দিল্লিতে এসেছিলেন রাজু। সকালে তিনি জিম করছিলেন, এমন সময় তার হার্ট অ্যাটাক হয়। তিনি আরও জানিয়েছেন যে, অভিনেতার হার্টবিট ফিরে এসেছে। শীঘ্রই তার স্বাস্থ্যের আপডেট জানানো হবে।

কৌতুক অভিনেতা সম্পর্কে এই দুঃখজনক খবর ভক্তদের মন খারাপ করেছে। ভক্তরা রাজু শ্রীবাস্তবের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। রাজু শ্রীবাস্তব একজন বিখ্যাত কৌতুক অভিনেতা। তিনি উত্তরপ্রদেশ চলচ্চিত্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যানও।

রাজু শ্রীবাস্তবকে কমেডির রাজা বলা হয়। তিনি অনেক চলচ্চিত্র এবং টিভি শোতে কাজ করেছেন। বিগত কয়েক দশক ধরে, রাজু শ্রীবাস্তব তাঁর কমেডি দিয়ে মানুষকে নিরন্তর হাসিয়েছেন। রাজু শ্রীবাস্তব ছোটবেলা থেকেই কৌতুক অভিনেতা হতে চেয়েছিলেন এবং তিনি তার স্বপ্নও পূরণ করেছিলেন। স্টেজ শো দিয়ে কেরিয়ার শুরু করেন রাজু। পরে বহু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিয় করেছেন। গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ শো-তে বিরাট জনপ্রিয়তা লাভ করেন রাজু। গোটা দেশে তাঁর ফ্যান ফলোইং হয়ে এই শো-তে অংশ নেওয়ার পর। শো-তে চ্যাম্পিয়ন না হতে পারলেও মানুষের মন জিতেছেন তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement