
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত বৃহস্পতিবার সামনে আসে রেটিং চার্ট। প্রকাশ্যে নতুন বছরের বাংলা টেলিভিশনের দ্বিতীয় সপ্তাহের (Bangla Television) মার্কশিট। গত বছর থেকেই বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নতুন বছরের শুরু থেকেই বিরাট রদবদল চলছে রেটিং চার্টে। জানুন চলতি সপ্তাহের রেটিং চার্টে কোন মেগা কেমন স্কোর করল।
চমক দিয়ে এবার বেঙ্গল টপার 'পরিণীতা' (Parineeta)। এই মেগার প্রাপ্তি ৭.৮। দ্বিতীয় স্থানে উঠে এসে 'ফুলকি'(Phulki), পেয়েছে ৭.৭। দু'ধাপ নেমে এবার তৃতীয় 'গীতা এলএলবি' (Geeta LLB)। এই ধারাবাহিক পেয়েছে ৭.৪। চতুর্থ স্থান দখল করেছে 'কথা'(Kotha), পেয়েছে ৭.৩। ৭.১ পয়েন্ট পেয়ে এবারও পঞ্চমে 'জগদ্ধাত্রী'(Jagaddhatri)।
ষষ্ঠ স্থানে রয়েছে দুটি মেগা। 'রাঙ্গামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj) ও 'কোন গোপনে মন ভেসেছে'(Kon Gopone Mon Bheseche) যৌথভাবে স্কোর ৭.০ নম্বর। সপ্তমে 'উড়ান' (Udaan) , পেয়েছে ৬.৮ রেটিং পয়েন্ট। অষ্টম স্থানে রয়েছে 'গৃহপ্রবেশ' (Grihoprabesh)। এই ধারাবাহিকের প্রাপ্তি ৬.১। নবম স্থান দখল করে 'শুভ বিবাহ' (Subho Bibaho)-র ঝুলিতে ৫.৮। দশমে তিনটি ধারাবাহিক স্থান পেয়েছে। 'মিত্তির বাড়ি' (Mittir Bari), 'তেঁতুলপাতা' (Tetulpata) ও 'আনন্দী' (Anandi) পেয়েছে ৫.৭।
প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)
* প্রথম -পরিণীতা (৭.৮)
* দ্বিতীয় - ফুলকি (৭.৭)
* তৃতীয় - গীতা এলএলবি (৭.৪)
* চতুর্থ - কথা (৭.৩)
* পঞ্চম - জগদ্ধাত্রী (৭.১)
* ষষ্ঠ - রাঙ্গামতি তীরন্দাজ (৭.০)
* ষষ্ঠ - কোন গোপনে মন ভেসেছে (৭.০)
* সপ্তম- উড়ান (৬.৮)
* অষ্টম- গৃহপ্রবেশ (৬.১)
* নবম - শুভ বিবাহ (৫.৮)
* দশম - তেঁতুলপাতা (৫.৭)
* দশম - মিত্তির বাড়ি (৫.৭)
* দশম - আনন্দী (৫.৭)
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।