বাংলা সিরিয়ালের রেটিং চার্ট Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
এবার বেঙ্গল টপার 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak)। এই মেগার প্রাপ্তি ৫.৯। দ্বিতীয় স্থানে 'পরিণীতা'(Parineeta)-র স্কোর ৫.৬। তৃতীয় স্থানে দুটি মেগা।'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta) ও 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৫.৫। চতুর্থ স্থানে 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori)। এই ধারাবাহিকের প্রাপ্তি ৫.৩। পঞ্চমে 'কুসুম' (Kusum) ও 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee), পেয়েছে ৫.০।
এই সপ্তাহে ষষ্ঠ স্থান পেয়েছে 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya), পেয়েছে ৪.৯। সপ্তমে 'গঙ্গা' (Ganga)-র ঝুলিতে ৪.৭। অষ্টম স্থান দখল করেছে দুটি মেগা। 'লক্ষ্মীর ঝাঁপি' (Lokkhir Jhapi) ও 'কনে দেখা আলো'(Kone Dekha Alo), পেয়েছে ৪.৫। নবমে 'আমাদের দাদামণি' (Amader Dadamoni) পেয়েছ ৪.৩। দশম স্থানে 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar)-র স্কোর ৪.১ রেটিং পয়েন্ট।
| স্থান | সিরিয়ালের নাম | TRP রেটিং |
|---|---|---|
| প্রথম | পরশুরাম আজকের নায়ক | ৫.৯ |
| দ্বিতীয় | পরিণীতা | ৫.৬ |
| তৃতীয় | জোয়ার ভাঁটা | ৫.৫ |
| তৃতীয় | রাঙামতি তীরন্দাজ | ৫.৫ |
| চতুর্থ | তারে ধরি ধরি মনে করি | ৫.৩ |
| পঞ্চম | কুসুম | ৫.০ |
| পঞ্চম | প্রফেসর বিদ্যা ব্যানার্জি | ৫.০ |
| ষষ্ঠ | ও মোর দরদিয়া | ৪.৯ |
| সপ্তম | গঙ্গা | ৪.৭ |
| অষ্টম | লক্ষ্মীর ঝাঁপি | ৪.৫ |
| অষ্টম | কনে দেখা আলো | ৪.৫ |
| নবম | আমাদের দাদামণি | ৪.৩ |
| দশম | চিরদিনই তুমি যে আমার | ৪.১ |
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।