TRP -Bangla Serial: একেবারে তলানিতে সব মেগা সিরিয়ালের রেটিং! এবার বেঙ্গল টপার কে, সেরা দশে কারা?

Bengali Serial BARC 2026 Week 20th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: একেবারে তলানিতে সব সিরিয়ালের রেটিং! এবার বেঙ্গল টপার কে, সেরা দশে কারা?  বাংলা সিরিয়ালের রেটিং

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)।  সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। জি বাংলায় একাধিক মেগা-র সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট। ফলে স্টার জলসার কিছু ধারাবাহিকের রেটিং এসছে অন্য মেগার সঙ্গে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

এই সপ্তাহেও বেঙ্গল টপার একই সঙ্গে দুটি মেগা। 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak) ও 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee) রয়েছে শীর্ষস্থানে। ঝুলিতে রয়েছে ৪.৮ পয়েন্ট। দ্বিতীয় স্থান দখল করেছে 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori) এবং 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'+ 'গঙ্গা'(Ganga), পেয়েছে ৪.৫।  একসঙ্গে তৃতীয় 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta) ও 'কুসুম'(Kusum)-র প্রাপ্তি ৪.৩। চতুর্থ হয়েছে একাধিক মেগা। 'পরিণীতা'(Parineeta), 'ঘূর্ণি' (Ghurni), 'কনে দেখা আলো' (Kone Dekha Alo), ১ ঘণ্টা, প্রতিজ্ঞা (Pratigya)+ সংসারের সংকীর্তন (Sangsarer Sangkirtan), ১ ঘণ্টা। ঝুলিতে রয়েছে ৪.২ নম্বর। পঞ্চমে 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya), পেয়েছে ৪.০। 

ষষ্ঠ স্থানে 'লক্ষ্মীর ঝাঁপি'(Lokkhir Jhapi)+ 'ও মোর দরদিয়া', পেয়েছে ৩.৩। সপ্তমে 'কমলা নিবাস'(Kamala Nibas)-র ঝুলিতে ৩.০ রেটিং পয়েন্ট। অষ্টম স্থান দখল করেছে 'বাবলি সুন্দরী' (Babli Sundori) + 'লক্ষ্মীর ঝাঁপি', স্কোর ২.২ নম্বর। নবমে 'সাত পাকে বাঁধা'(Saat Paake Bandha), পেয়েছে ২.০। দশম স্থানে 'শুধু তোমারই জন্য' (Sudhu Tomari Jonyo) + 'রাঙামতি তীরন্দাজ' (Rangamoti Tirandaj) (১৫ মিনিট), পেয়েছে ১.৯।     

স্থান (Rank) ধারাবাহিকের নাম (Serial Name) টিআরপি (TRP)
প্রথম পরশুরাম আজকের নায়ক ৪.৮
প্রথম প্রফেসর বিদ্যা ব্যানার্জি ৪.৮
দ্বিতীয় তারে ধরি ধরি মনে করি ৪.৫
দ্বিতীয় প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা ৪.৫
তৃতীয় জোয়ার ভাঁটা ৪.৩
তৃতীয় কুসুম ৪.৩
চতুর্থ পরিণীতা ৪.২
চতুর্থ ঘূর্ণি ৪.২
চতুর্থ কনে দেখা আলো ৪.২
চতুর্থ প্রতিজ্ঞা+ সংসারের সংকীর্তন ৪.২
পঞ্চম ও মোর দরদিয়া ৪.০
ষষ্ঠ লক্ষ্মীর ঝাঁপি+ ও মোর দরদিয়া ৩.৩
সপ্তম কমলা নিবাস ৩.০
অষ্টম বাবলি সুন্দরী+ লক্ষ্মীর ঝাঁপি ২.২
নবম সাত পাকে বাঁধা ২.০
দশম শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ ১.৯

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement