TRP -Bangla Serial: চমক দিয়ে বেঙ্গল টপার 'জোয়ার ভাঁটা'! রেটিং চার্টে সেরা দশে কোন মেগা?

Bengali Serial BARC 2026 Week 21st TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: চমক দিয়ে বেঙ্গল টপার 'জোয়ার ভাঁটা'! রেটিং চার্টে সেরা দশে কোন মেগা? বাংলা সিরিয়ালের রেটিং চার্ট

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)।  সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। জি বাংলায় একাধিক মেগা-র সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট। ফলে স্টার জলসার কিছু ধারাবাহিকের রেটিং এসছে অন্য মেগার সঙ্গে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

চমক দিয়ে এবার বেঙ্গল টপার 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)। এই মেগা পেয়েছে ৫.১ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে দুটি মেগা। 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak) ও 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee)-র ঝুলিতে ৪.৯। তৃতীয় 'পরিণীতা'(Parineeta), 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'+ 'গঙ্গা'(Ganga), পেয়েছে ৪.৬। চতুর্থ স্থান পেয়েছে 'কনে দেখা আলো' (Kone Dekha Alo), 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori), প্রতিজ্ঞা (Pratigya)+ সংসারের সংকীর্তন (Sangsarer Sangkirtan)+'গঙ্গা'-র, ঝুলিতে ৪.৪। পঞ্চম 'কুসুম'(Kusum), 'ও মোর দরদিয়া'(O Mor Dorodiya)+ 'ঘূর্ণি' (Ghurni), পেয়েছে ৪.১। 

ষষ্ঠ স্থানে 'ও মোর দরদিয়া'-র স্কোর ৩.৭। সপ্তমে 'কমলা নিবাস'(Kamala Nibas)-র ঝুলিতে ৩.২ রেটিং পয়েন্ট। অষ্টম স্থান দখল করেছে 'বাবলি সুন্দরী' (Babli Sundori) + 'লক্ষ্মীর ঝাঁপি'(Lokkhir Jhapi), পেয়েছে  ২.৭। নবমে 'সংসারের সংকীর্তন' + 'শুধু তোমারই জন্য' (Sudhu Tomari Jonyo) + 'রাঙামতি তীরন্দাজ' (Rangamoti Tirandaj)। ঝুলিতে রয়েছে ২.৫। দশমে 'সাত পাকে বাঁধা'(Saat Paake Bandha), পেয়েছে ২.২।   

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)   
 
* প্রথম - জোয়ার ভাঁটা (৫.১)

* দ্বিতীয় - পরশুরাম আজকের নায়ক (৪.৯)

* দ্বিতীয় - প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৪.৯)

* তৃতীয় - পরিণীতা  (৪.৬) 

* তৃতীয় - প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা (৪.৬) 

* চতুর্থ - কনে দেখা আলো (৪.৪)

Advertisement

* চতুর্থ - তারে ধরি ধরি মনে করি (৪.৪)

* চতুর্থ - প্রতিজ্ঞা+ সংসারের সংকীর্তন  + গঙ্গা (৪.৪)

* পঞ্চম - কুসুম (৪.১)

* পঞ্চম - ও মোর দরদিয়া + ঘূর্ণি (৪.১)

* ষষ্ঠ - ও মোর দরদিয়া (৩.৭)

* সপ্তম- কমলা নিবাস (৩.২)   

* অষ্টম- বাবলি সুন্দরী+ লক্ষ্মীর ঝাঁপি (২.৭)

* নবম- সংসারের সংকীর্তন+ শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ (২.৫)

* দশম- সাত পাকে বাঁধা (২.২)

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  

 

POST A COMMENT
Advertisement