TRP -Bangla Serial: রেটিং চার্টে আরও বড় টক্কর! বেঙ্গল টপার এই মেগা, সেরা দশে কারা?

Bengali Serial BARC 2026 Week 5th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: রেটিং চার্টে আরও বড় টক্কর! বেঙ্গল টপার এই মেগা, সেরা দশে কারা?  বাংলা সিরিয়ালের রেটিং চার্ট

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)।  বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

এই সপ্তাহেও বেঙ্গল টপার 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee)। এবার প্রাপ্তি হয়েছে ৬.৭ নম্বর। এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে 'পরিণীতা'(Parineeta)-র স্কোর ৬.৬। তৃতীয় 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak)-র ঝুলিতে ৬.৪। চতুর্থ 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৫.৯। পঞ্চমে 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) পেয়েছে, ৫.৭।  

আরও পড়ুন: অন্তর্বাসে ফটোশ্যুট অনুষার, অভিনেত্রীর বোল্ড অবতারে চোখ আটকেছে নেটিজেনদের

ষষ্ঠ স্থান পেয়েছে 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori)-র প্রাপ্তি ৫.৪। সপ্তমে লক্ষ্মী ঝাঁপি'(Lokkhir Jhapi) পেয়েছে ৫.২। অষ্টমে যৌথভাবে রয়েছে 'জোয়ার ভাঁটা '(Joyar Bhanta) ও 'চিরসখা'(Chirosokha)। দুই মেগার প্রাপ্তি ৫.১। নবমে 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar)- প্রাপ্তি ৪.৯ রেটিং পয়েন্ট। দশমে 'বেশ করেছি প্রেম করেছি' (Besh Korechi Prem Korechi), পেয়েছে ৪.৮।

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)   

* প্রথম - প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৭)

* দ্বিতীয় - পরিণীতা (৬.৬) 

* তৃতীয় - পরশুরাম আজকের নায়ক (৬.৪)

* চতুর্থ - রাঙামতি তীরন্দাজ (৫.৯) 

* পঞ্চম - ও মোর দরদিয়া (৫.৭)  

* ষষ্ঠ - তারে ধরি ধরি মনে করি (৫.৪) 
  
* সপ্তম - লক্ষ্মীর ঝাঁপি (৫.২)

* অষ্টম- জোয়ার ভাঁটা (৫.১)

* অষ্টম- চিরসখা (৫.১)

* নবম- চিরদিনই তুমি যে আমার (৪.৯)

* দশম- বেশ করেছি প্রেম করেছি (৪.৮)

আরও পড়ুন: এবার জুটিতে সৌম্যদীপ ও স্বস্তিকা, কোন চ্যানেলে আসছে নতুন মেগা

Advertisement

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  

 

POST A COMMENT
Advertisement