বাংলা সিরিয়ালের রেটিং Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
চমক দিয়ে এই সপ্তাহে বেঙ্গল টপার 'পরিণীতা'(Parineeta)। এই মেগার স্কোর ৬.৬। দ্বিতীয় 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak)-র ঝুলিতে ৬.৩। তৃতীয় স্থানে রয়েছে 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta) ও 'আমাদের দাদামণি' (Amader Dadamoni)। চমক দিয়ে দুই মেগা পেয়েছে ৬.১। চতুর্থ 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee) ও 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৬.০। পঞ্চমে 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) পেয়েছে, ৫.৮।
এবার ষষ্ঠ স্থান পেয়েছে 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori), এই মেগার প্রাপ্তি ৫.৪। সপ্তমে লক্ষ্মী ঝাঁপি'(Lokkhir Jhapi)। এই মেগার ঝুলিতে ৫.২। অষ্টম স্থান দখল করেছে 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar) ও 'চিরসখা'(Chirosokha)। দুই মেগার প্রাপ্তি ৪.৮। নবমে 'বেশ করেছি প্রেম করেছি' (Besh Korechi Prem Korechi), পেয়েছে ৪.৭। দশমে 'কুসুম' পেয়েছে ৪.২ রেটিং পয়েন্ট।
প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)
* প্রথম - পরিণীতা (৬.৬)
* দ্বিতীয় - পরশুরাম আজকের নায়ক (৬.৩)
* তৃতীয় - জোয়ার ভাঁটা (৬.১)
* তৃতীয় - আমাদের দাদামণি (৬.১)
* চতুর্থ - প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.০)
* চতুর্থ - রাঙামতি তীরন্দাজ (৬.০)
* পঞ্চম - ও মোর দরদিয়া (৫.৮)
* ষষ্ঠ - তারে ধরি ধরি মনে করি (৫.৪)
* সপ্তম - লক্ষ্মীর ঝাঁপি (৫.২)
* অষ্টম- চিরদিনই তুমি যে আমার (৪.৮)
* অষ্টম- চিরসখা (৪.৮)
* নবম- বেশ করেছি প্রেম করেছি (৪.৮)
* দশম- কুসুম (৪.২)
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।