TRP -Bangla Serial: দূরত্ব গতিতে এগোচ্ছে 'জোয়ার ভাঁটা'! রেটিং চার্টে এবার বেঙ্গল টপার কে, প্রথম দশে কারা?

Bengali Serial BARC 2026 Week 8th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: দূরত্ব গতিতে এগোচ্ছে 'জোয়ার ভাঁটা'! এবার বেঙ্গল টপার কে, প্রথম দশে কারা?  বাংলা সিরিয়ালের রেটিং

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)।  সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। তবে কখনও কখনও গুরুবারের জায়গায়, শুক্রবার রেটিং চার্ট সামনে এসে। বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

ফের বেঙ্গল টপার 'পরিণীতা'(Parineeta)। এই মেগার স্কোর ৬.০। এবার দ্বিতীয় স্থানে উঠে এল 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)। এই ধারাবাহিকের প্রাপ্তি ৫.৯। তৃতীয় 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak) পেয়েছে ৫.৫। চতুর্থ 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৫.৪। পঞ্চমে 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) পেয়েছে, ৫.৪।

এবার ষষ্ঠ স্থান পেয়েছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee)। মেগা সিরিয়ালের ঝুলিতে ৫.১। সপ্তমে 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori), এই মেগার স্কোর ৫.০। অষ্টম স্থান দখল করেছে দুটি মেগা। লক্ষ্মী ঝাঁপি'(Lokkhir Jhapi) ও 'আমাদের দাদামণি' (Amader Dadamoni)-র প্রাপ্তি ৪.৮ রেটিং পয়েন্ট। নবমে 'কনে দেখা আলো' (Kone Dekha Alo), পেয়েছে ৪.৭।  দশম স্থান প্রাপ্তি হয়েছে 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar)-র, পেয়েছে ৪.৫।

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)   
 
* প্রথম - পরিণীতা (৬.০)

* দ্বিতীয় - জোয়ার ভাঁটা (৫.৯)

* তৃতীয় - পরশুরাম আজকের নায়ক (৫.৫) 

* চতুর্থ - রাঙামতি তীরন্দাজ (৫.৪)

* পঞ্চম - ও মোর দরদিয়া (৫.৩)  

* ষষ্ঠ - প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৫.১)
 
* সপ্তম - তারে ধরি ধরি মনে করি (৫.০)  

* অষ্টম- লক্ষ্মীর ঝাঁপি (৪.৮) 
 
* অষ্টম- আমাদের দাদামণি (৪.৮)

* নবম- কনে দেখা আলো (৪.৭)

* দশম- চিরদিনই তুমি যে আমার (৪.৫)

Advertisement

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  


 

POST A COMMENT
Advertisement