
বিরাট কোহলিড্যান্সিং রিয়েলিটি শো সুপার ড্যান্সার ৪-এর (Super Dancer Chapter 4) প্রতিযোগীরা একের পর এক দারুণ সমস্ত পারফর্ম্যান্স উপহার দিয়েছে মঞ্চে। এদের নাচে নাচে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। সেই তালিকায় রয়েছে দেশের তাবড় সেলিব্রিটিরা। এখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) সুপার ড্যান্সার ৪-এর একজন প্রতিযোগীর নাচের ভক্ত হয়ে উঠেছেন। তিনি সোশাল মিডিয়ায় সেই প্রতিযোগীর দরাজ প্রশংসা করেছেন। পারফর্ম্যান্স দেখে তাঁর কেমন লেগেছে সে কথাও ফলাও করে লিখেছেন কোহলি।
সঞ্চিতের পারফর্ম্যান্স মন জিতেছে কোহলির
সুপার ড্যান্সার ৪-এর প্রতিযোগী সঞ্চিত চানানা-র (sanchit chanana) পারফর্ম্যান্স সবার মন জয় করেছে। এখন এর মধ্যে একটি নাম বিরাট কোহলিরও। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্চিতের ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন - খুব কম বারই এমন হয়েছে যে আমি কারও ট্যালেন্ট দেখে বাকরুদ্ধ পুরোপুরি বিস্মিত হয়ে গিয়েছি। অরিজিৎ সিং (Arijit Singh) একমাত্র ব্যক্তি যার প্রতিভা আমাকে আবেগপ্রবণ করে তোলে। কিন্তু এখন আমি ইউটিউবে এই বাচ্চা ছেলেটির নাচের ভিডিও দেখে আমার রোমকূপ খাড়া হয়ে গিয়েছে।

বিরাট আরও লেখেন, 'সঞ্চিতের পারফর্ম্যান্স আমাকে হতবাক করেছে। আমি আমার জীবনে এরকম কোন পারফরম্যান্স অনুভব করিনি যার মধ্যে এরকম প্রকৃতিক এবং ঈশ্বরপ্রদত্ত প্রতিভা রয়েছে। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। তুমি সত্যিই স্পেশাল। হ্যাটস অফ।' সঞ্চিত এবং তার সুপারগুরু বর্তিকা ঝা ফাইনালে উঠেছিল। সুপার ড্যান্সার ৪-এর ট্রফি ফ্লোরিনা গোগোই জিতেছে এবং সঞ্চিত ছিল দ্বিতীয় রানার আপ।
সবচেয়ে প্রিয় প্রতিযোগী সঞ্চিত
ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্চিতকে এর আগে সুপারডান্সারের আগের সিজনে অডিশন থেকে রিভিশনের জন্য হয়েছিল। কিন্তু এ বার সে অন্য ভাবে ফিরে আসেছে এই শো-তে। তার অনন্য ডান্স স্টাইলে মন জিতেছেন তাবড় সেলিব্রিটিদের। অভিনেত্রী নীলম কোঠারি তাকে মিনি হৃতিক রোশন নামেও ডেকেছিলেন। এর বাইরে, সে গোবিন্দার কাছ থেকে একটি জ্যাকেটও উপহার পেয়েছিল। গীতা কাপুর, শিল্পা শেঠি এবং অনুরাগ বসুকে দেখা গিয়েছিল সুপার ড্যান্সার ৪-এর বিচারকের ভূমিকায়।