Ankita Debaloy Controversy: 'জোর করে চুমু খেতে চেয়েছিল...,' দেবালয়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ অঙ্কিতার

Tollywood Controversy: অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, শিশু-হেনস্থার মতো অভিযোগও করেছেন অভিনেত্রী।

Advertisement
'জোর করে চুমু খেতে চেয়েছিল...,' দেবালয়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ অঙ্কিতার   অঙ্কিতা, দেবালয়

গত দু-তিন বছর সময়কালে টলিপাড়য় একের পর এক নারী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসছে। আরজি কর আন্দোলনের পর থেকে আরও বেশি করে উঠে আসছে 'কাস্টিং কাউচ', 'মি টু' অভিযোগ। যদিও বাংলা ইন্ডাস্ট্রি এই ধরণের হেনস্থার ঘটনা নতুন নয়। এবার আরও এক টলি অভিনেত্রী সামনে আনলেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া এরকমই এক অনভিপ্রেত ঘটনা। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, শিশু-হেনস্থার মতো অভিযোগও করেছেন অভিনেত্রী।

গত কয়েকদিন ধরে টলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে অঙ্কিতা ও দেবালয়। সোমবার বিকেলে, সাংবাদিক বৈঠক ডেকে দেবালয়ের বিরুদ্ধে সব অভিযোগ আরও স্পষ্ট করলেন অঙ্কিতা। এরপর, সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেন দেবালয়ও। ইতিমধ্যে দেবালয়কে একটি আইনি নোটিস পাঠিয়েছেন অঙ্কিতার আইনজীবী প্রিয়ম দে। যদিও পরিচালক কোনও আইনি নোটিশ পাননি বলে সোমবার রাত অবধি দাবি করেছেন। 

অভিনেত্রী অভিযোগ করেন, বছর তিন-চারেক আগে একটি পার্টিতে পরিচালক তাঁকে নেশাগ্রস্থ অবস্থায় বলপূর্বক চুম্বন করার চেষ্টা করেছিলেন। তিনি আশা করেছিলেন, এই ঘটনার পরে পরিচালক তাঁর কাছে  ক্ষমা চাইবেন। কিন্তু পরিচালক এরকম কিছু না করায়, এই ধরনের হেনস্থা তিনি আর মেনে নিতে পারবেন না। সেই সঙ্গে, তিনি আরও অভিযোগ করেন, পরিচালক নাকি এক তারকা দম্পতির মেয়ে, যে নিজেও এখন অভিনেত্রী তাঁর সঙ্গেও অশালীন আচরণ করেছেন। সেই অভিনেত্রী এখন প্রাপ্ত বয়স্ক হলেও, সেসময় সে নাবালিকা ছিলেন। যদিও, সেই অভিনেত্রী বা তাঁর বাবা- মায়ের তরফে কোনও অভিযোগ বা প্রতিক্রিয়া সামনে আসেনি এখনও।    

আইনজীবীর তরফে যে নোটিস দেবালয়ের কাছে গিয়েছে, সেখানে লেখা, অঙ্কিতা এই হেনস্থার আতঙ্ক নিয়ে তিন বছর কাটিয়েছেন। অঙ্কিতার পক্ষ থেকে কোনও সম্মতি ছিল না এবং কোনও রকমের প্রেমের সম্পর্কও ছিল না তাঁদের মধ্যে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরাও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে ওই আইনি নোটিসে। সংবাদমাধ্যমের সামনে অভিনেত্রী বলেন, এই মুহূর্তে তিনি শুধু চান, দেবালয় সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের সামনে এই ঘটনা সিকার করে তাঁর কাছে ক্ষমা চান। এই কাজ পরিচালক না করলে, আরও কঠিন কিছু পদক্ষেপ নেবেন। 

Advertisement

অঙ্কিতার সাংবাদিক বৈঠকের পরে দেবালয় সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আমি আইনি নোটিস পাইনি। তবে এবার আমি আইনি নোটিস পাঠাচ্ছি। ওঁর কোনও দাবিই বিশ্বাসযোগ্য নয়। দেখে বোঝাই যাচ্ছে, আমার মানহানি করাই আসল উদ্দেশ্য। সুবিচার পাওয়াই যদি উদ্দেশ্য হত, তা হলে আগেই আমাকে নোটিস পাঠাতেন। অথচ, তিন বছর তিনি আমাকে বলেই উঠতে পারেননি!" পরিচালক অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই নাকি অঙ্কিতা তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। তাঁর কথায়, "তিনি সাংবাদিক বৈঠক দিয়ে শুরু করলেন। এ বার আমি আদালতে যাব। শেষ সাংবাদিক বৈঠক আমিই করব।" 

প্রসঙ্গত, এই সমস্যার সূত্রপাত হয় কয়েক দিন আগে। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় টলিউডের একটি অন্য বিষয় নিয়ে একটি পোস্ট করেন দেবালয়। সেখানেই অঙ্কিতা একটি মন্তব্য করেন, "তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না।" পরেই অবশ্য সেই পোস্টটি মুছে দেন দেবালয়। যদিও ততক্ষণে এই খবর ছড়িয়ে পড়ে।  
 

POST A COMMENT
Advertisement