Rimjhim Mitra Viral Photo: সিঁথিতে চওড়া সিঁদুর, বরের সঙ্গে ছবি রিমঝিমের! অভিনেত্রী চুপিসারে বিয়ে করলেন?

Tollywood News: নব দম্পতিকে নতুন জীবনের জন্য কমেন্ট বক্স জুড়ে শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছে নেটিজেনরা। তাহলে কি হঠাৎ চুপিসারে বিয়ে করলেন অভিনেত্রী?

Advertisement
সিঁথিতে চওড়া সিঁদুর, বরের সঙ্গে ছবি রিমঝিমের! অভিনেত্রী চুপিসারে বিয়ে করলেন? রিমঝিম মিত্রের শেয়ার করা ছবি

গোলাপী রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা, সিঁথিতে চওড়া সিঁদুর। এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিমঝিম মিত্রের ছবি। সকলে হতবাক। নব দম্পতিকে নতুন জীবনের জন্য কমেন্ট বক্স জুড়ে শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছে নেটিজেনরা। তাহলে কি হঠাৎ চুপিসারে বিয়ে করলেন অভিনেত্রী? পাত্র কে? ইত্যাদি নানা প্রশ্ন যখন ঘুরছে, তখন সব জল্পনার অবসান ঘটালেন রিমঝিম নিজেই। 

টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ রিমঝিম। মাঝে রাজনীতির ময়দানে নেমেছিলেন। সোমবার নিজের সোশ্যাল পেজে একটি ছবি ও একটি রিল শেয়ার করেন। ছবির পাত্র আর রিলের পাত্র এক নয়। এই নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। বিয়ে নিয়ে জলঘোলা শুরু হতেই, নিজেই জানালেন সবটা। সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, চরিত্রের প্রয়োজনেই বিয়ে করেছেন! বাস্তবে নয় পর্দার জন্য বিয়ের ছবি শেয়ার করেছেন। অভিনেত্রী বলেন, "কম্পাস ধারাবাহিকের শ্যুটিংয়ের মুহূর্ত। ছবিটা এতটাই রিয়ালিস্টিক যে অনেকেই সত্যি ভাবছেন। কত যে ফোন পাচ্ছি। রিলে তো বোধ হয় এটা আমার ৫০তম বিয়ে।" 

 

 

আসলে স্টার জলসার 'কম্পাস' ধারাবাহিকে অভিনয় করছেন রিমঝিম। সেখানের একটু রিল শেয়ার করেছেন। বিয়ের সাজে স্বামীর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছেন। রিলের ব্যাকগ্রাউন্ডে বাজছে 'ধুরন্ধর' ছবির গান 'গেহরা হুয়া'। রিলটা ভাল করে দেখে দর্শক- নেটিজেনদের অনেকেই বুঝেছেন। তবে ছবিটি পুরনো। ক্যাপশনে লিখেছেন, "তিন বছর আগের বিয়ে। আরও কুড়িটা ছবি নামাতে হবে।" এর আগেও মজা করে পর্দার বিয়ের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।  

 

প্রসঙ্গত, মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি হচ্ছে টলিউডে। এই ছবিতে মহুয়ার চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক এবং মহুয়ার কম বয়সের চরিত্রে দেখা যাবে টেলি অভিনেত্রী দিব্যাণী মণ্ডলকে। মহুয়ার সঙ্গে রত্না ঘোষালের বন্ধুত্বের কথা কারও অজানা না। শোনা যাচ্ছে, এবার এই চরিত্রে অভিনয় করতে চলেছেন রিমঝিম মিত্র। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement