Dev's Father Hospitalised: হার্টে সমস্যা, রুক্মিণীর সঙ্গে ভ্যাকেশন থেকে ফিরেই বাবাকে দেখতে হাসপাতালে ছুটলেন দেব

Dev: তারকারাও বিভিন্ন মিছিলে হাঁটছেন প্রতিবাদে সামিল হয়ে। তবে দেখা মেলেনি সাংসদ- অভিনেতা দেব ও তাঁর গার্লফ্রেন্ড- রুক্মিণী মৈত্রের। আসলে দেশের বাইরে ছিলেন জুটি। মঙ্গলবার কলকাতায় ফেরেন দেব- রুক্মিণী। তবে ফিরেই কিছুটা উদ্বিগ্ন তাঁরা।

Advertisement
হার্টে সমস্যা, রুক্মিণীর সঙ্গে ভ্যাকেশন থেকে ফিরেই বাবাকে দেখতে হাসপাতালে ছুটলেন দেববাবার সঙ্গে দেব (ছবি: ফেসবুক)

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনার জেরে এখনও ধুন্ধুমার শহর- শহরতলি। জেলায় জেলায় বিক্ষোভ চলছে। সুবিচার ও নিরাপত্তার দাবিতে, প্রতিবাদে শামিল হয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাঁদের কর্মবিরতি চলছে এখনও। গর্জে উঠেছে দেশবাসী। এমনকী প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসীরাও। ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসকের মৃত্যুতে সরব সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অপরাধীর শাস্তির দাবিতে মিছিল চলছে শহর জুড়ে। লক্ষ লক্ষ মানুষের গলায় শোনা যাচ্ছে, 'উই ওয়ান্ট জাস্টিস'। 

তারকারাও বিভিন্ন মিছিলে হাঁটছেন প্রতিবাদে সামিল হয়ে। তবে দেখা মেলেনি সাংসদ- অভিনেতা দেব ও তাঁর গার্লফ্রেন্ড- রুক্মিণী মৈত্রের। আসলে দেশের বাইরে ছিলেন জুটি। বালির শহর থেকে নানা লেন্সবন্দি মুহূর্ত নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করেন তাঁরা। যা দেখে মনে হচ্ছে, মিশরে পাড়ি দিয়েছিলেন টলিউড 'লাভ বার্ডস'।

মঙ্গলবার কলকাতায় ফেরেন দেব- রুক্মিণী। তবে ফিরেই কিছুটা উদ্বিগ্ন তাঁরা। কারণ হাসপাতালে ভর্তি অভিনেতার বাবা গুরুপদ অধিকারী। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে, আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। দেবের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে, হার্টে ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করছেন। প্রয়োজনে স্টেন্টও বসাতে হতে পারে। তবে আপাতত তিনি স্থিতিশীল। শহরে ফিরেই বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব।   

 

Dev

ভ্যাকশনের ছবি শেয়ার করতেই সম্প্রতি নিন্দুকদের ট্রোলের মুখে পড়েন দেব। মিশর থেকে জিমের ছবি শেয়ার করতেই ধেয়ে আসে কটাক্ষ। কলকাতার এই অবস্থা হওয়ার সত্ত্বেও তিনি কীভাবে কোনও প্রতিবাদ না করে ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। আরজি কর ঘটনার নিয়ে এখনও মুখ খোলেননি দেব। তবে পিছিয়ে দিয়েছেন তাঁর নতুন ছবি 'খাদান'-র টিজার মুক্তির তারিখ।        

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়, দেবের নতুন ছবি 'টেক্কা-র' কাজও চলছে জোর কদমে। এছাড়াও দেব, অতনু রায়চৌধুরী ও অভিজিৎ সেন-এই ত্রয়ী ফের নতুন ছবি আনছেন এবছর বড়দিনে। নতুন এই ছবির নাম 'প্রতীক্ষা'। এই ছবিটির শ্যুটিং শুরু হবে নভেম্বর মাসে। বেশিরভাগ শ্যুট হবে লন্ডনে। তবে কলকাতাতেও শ্যুটিং হবে। এর আগে অতনুর প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিজের ব্যানারে দেবের ছবিগুলি মুক্তি পেয়েছে বড়দিনে। তবে এবার শীতকালে মুক্তি পাবে না 'প্রতীক্ষা'। শোনা যাচ্ছে, সেসময় দেবের 'খাদান' মুক্তি পাবে বলেই, এই সিদ্ধান্ত নেওয়া যায়।     

Advertisement


 

TAGS:
POST A COMMENT
Advertisement