Jeetu kamal On Anik Dutta: অনীকের চলে যাওয়ায় শোকাহত জিতু, পর্দার 'মানিক' লিখলেন, 'সারাজীবন...,'

Jeetu kamal On Anik Dutta: অনীক দত্তের আকস্মিক এবং অস্বাভাবিক প্রয়াণে শোকের ছায়া টলিউডে।পরিচালক যেখান থেকে ঝাঁপ দিয়েছিলেন, সেই ছাদে তাঁর এক জোড়া চটি এবং একটি স্যুইসাইড নোট পাওয়া যায়। যেখানে লেখ, তাঁর মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়।

Advertisement
অনীকের চলে যাওয়ায় শোকাহত জিতু, পর্দার 'মানিক'  লিখলেন,  'সারাজীবন...,' অনীক, জিতু

প্রয়াত অনীক দত্ত। বুধবার, পরিচালক তাঁর প্রাক্তন স্ত্রীয়ের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন পরিচালক। দুর্ঘটনার পরে রক্তাক্ত অনীককে তড়িঘড়ি ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও, শেষ রক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। পরিচালক যেখান থেকে ঝাঁপ দিয়েছিলেন, সেই ছাদে তাঁর এক জোড়া চটি এবং একটি স্যুইসাইড নোট পাওয়া যায়। যেখানে লেখ, তাঁর মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। কেন প্রাক্তন স্ত্রীয়ের বাড়িয়ে গিয়েছিলেন তিনি? কোন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য।

অনীক দত্তের আকস্মিক এবং অস্বাভাবিক প্রয়াণে শোকের ছায়া টলিউডে। খবর শুনে হাসপাতালে পৌঁছেছিলেন সৃজিত মুখোপাধ্যায়, জিতু কমল, ফিরদৌসুল হাসান, আবির চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়, মানসী সিনহা, মহম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, শতরূপ ঘোষ সহ আরও অনেকে। বিকেলে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত হয় অনীক দত্তের। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

অনীকের তৈরি 'অপরাজিত' সকলের মনে গেঁথে আছে। পর্দার মানিককে বেছে নিয়েছিলেন পরিচালক নিজেই। সত্যজিৎ রায় রূপে জিতু কমল সফল। তিনি বারবারই এই চরিত্রের জন্য কৃতজ্ঞতা শিকার করেছেন অনীকের কাছে। টলিপাড়ার খবর, 'অপরাজিত ২'-র প্রস্তুতি নিচ্ছিলেন অনীক। বুধবার, পরিচালকের দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান জিতু। সংবাদমাধ্যমের কাছেও বিশেষ কিছু বলতে চান না। দিনের শেষে নিজের মনের কথা সোশ্যাল মিডিয়ায় লিখলেন অভিনেতা।

ফেসবুকে জিতু লেখেন, "মিডিয়ার সমস্ত বন্ধু,দিদি,দাদা,ভাই, প্রত্যেকের কাছে আমি কর জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে ঘটনা ঘটে গেছে তারপরে আমার কিছু বলার থাকতে পারে না এমনটা বলবো না। আমার সত্যিই কিছু বলার নেই,বিশ্বাস করুন। কী বলবো বলুন? আমি অনীক দার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব। ওনার পরিবারে পাশে থাকুন আর কিছু বলার নেই। জানি আর বুঝিও বাইট/কপি নেওয়াটা আপনাদেরও কাজ।  আমাকে ক্ষমা করবেন আপনাদেরও মন ভেঙেছে, আপনারাও বেদনাহত।" পরে আরও একটি পোস্ট করে জিতু লেখেন, "শুয়ে আছে সেনা লাশকাটা ঘরে...।" 

Advertisement

প্রসঙ্গত, বিজ্ঞাপন জগতের মানুষ ছিলেন অনীক দত্ত। বানিয়েছেন বেশ কিছু ডকুমেন্টরি। ২০১২ সালের 'ভূতের ভবিষ্যৎ' ছবির মাধ্যমে টলিউডে হাতেখড়ি। এর পরে, 'মেঘনাদবধ রহস্য', 'আশ্চর্য প্রদীপ', 'ভবিষ্যতের ভূত', 'বরুণবাবুর বন্ধু' ছবিগুলির মাধ্যমে যথেষ্ট প্রশংসা পেয়েছেন অনীক দত্ত। এরপর তিনি সকলের মন জয় করেন, 'অপরাজিত' ছবির মাধ্যমে। পরিচালকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'যত কাণ্ড কলকাতায়'। 'অপরাজিত ২' ছাড়াও, সলিল চৌধুরীর জীবনচিত্র তৈরির পরিকল্পনা ছিল পরিচালকের। 

 

POST A COMMENT
Advertisement