Raj Mimi Gossips: রাজের পরের ছবির নায়িকা 'প্রাক্তন' মিমি? খোলসা করলেন খোদ পরিচালক

Tollywood Gossips: পরিচালকের সঙ্গে নায়িকার প্রেম নতুন কিছু নয়। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে অতীতে। বর্তমানেও টলি-বলি-হলির বহু তারকা জুটির প্রেম দেখা যায়।

Advertisement
রাজের পরের ছবির নায়িকা 'প্রাক্তন' মিমি? খোলসা করলেন খোদ পরিচালক   রাজ -মিমি

তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সকলের। এরকমই এক চর্চিত জুটি হলেন রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও, এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়।

পরিচালক- নায়িকার প্রেম

পরিচালকের সঙ্গে নায়িকার প্রেম নতুন কিছু নয়। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে অতীতে। বর্তমানেও টলি-বলি-হলির বহু তারকা জুটির প্রেম দেখা যায়। সে সম্পর্ক বহুক্ষেত্রে গড়ায় বিয়ের পিঁড়ি অবধি। রাজ- মিমির প্রেমও ঠিক সেরকমই। অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের সম্পর্ক কারও অজানা না। বিষয়টা টলি পাড়ায় অনেকটা 'ওপেন সিক্রেট'-র মতোই। পার্টি থেকে অ্যাওয়ার্ড শো একই সঙ্গে দেখা যেত জুটিকে।

প্রাক্তনদের  'রিইউনিয়ন'

ব্রেকআপের পরে আর একসঙ্গে কাজ করেননি রাজ- মিমি। এদিকে রাজ পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিমির খুব ভাল সম্পর্ক। অন্যদিকে, কর্মক্ষেত্রে শুভশ্রীর সঙ্গে দেবের রিইউনিয়ন হয়ে গেছে।  বহু বছরের পুরনো ছবি 'ধূমকেতু' অবশেষে মুক্তি পাওয়ার পরে, নতুন ছবিতে জুটি বাঁধছে 'দেশু'। এবার অনেকের মনে প্রশ্ন, তাহলে কি এবার রাজ- মিমিও একসঙ্গে কাজ করবেন ফের? এই প্রশ্ন করা হয়েছিল রাজকে। এবার মিমিকে নিয়ে মুখ খুললেন পরিচালক। 

 

Raj mimi

মিমির সঙ্গে কাজ প্রসঙ্গে রাজ 

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে রাজ বলেন, "মিমিকে নিয়ে ছবি তৈরি করা যেতেই পারে। আমি তো কখনও বলিনি যে মিমির সাথে কাজ করব না। তেমন যদি চিত্রনাট্য আমি বানাতে পারি অবশ্যই মিমিকে গিয়ে বলব, তবে ও রাজি হবে কিনা সেটাও একটা ব্যাপার কারণ ওর একটা ব্যক্তিগত মতামত রয়েছে। ও কী করবে ও ছাড়া কেউ বলতে পারবে না।" শুভশ্রী- মিমি প্রসঙ্গে রাজ বলেন, "অনেকেই বলছেন শুভশ্রী মিমিকে এক ছবিতে অভিনয় করার কথা। আমিও এই কথাটা ভেবেছিলাম কিন্তু এখন সবার মুখে এই কথাটা শুনে আপাতত আমি ভাবি না। পরে আবার নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে ভাবব। তবে ওকে নিয়ে ছবি করবো না এমন ব্যাপার কিন্তু নেই।" 

Advertisement

পরিচালক যোগ করেন, "আমরা সবাই সবার বন্ধু। এই ইন্ডাস্ট্রি খুব ছোট একটা জায়গা। আমরা সবাই কোনও না কোনও খারাপ সময় বা ভাল সময়ের বন্ধু ছিলাম আছি, থাকব। বাইরে যাই হয়ে যাক না কেন আমরা সবাই সবার ভাল চাই।" 

 

Raj mimi

রাজ- মিমির ব্রেকআপের কারণ   

অনেকই ভেবেছিলেন রাজ-মিমির সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু টেকেনি তাঁদের সম্পর্ক। শোনা যায় বিরসা দাশগুপ্তের ছবির শ্যুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন মিমি। সেখানে এক বয়সে ছোট তুরস্কের ছেলের সঙ্গে ডেটিং শুরু করেন নায়িকা। আর তার জেরেই দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে ব্রেকআপ করেন টলিপাড়ার এই কাপল। যদিও এবিষয়ে কখনও মুখ খোলেননি দু'জনের কেউই। মাঝে শোনা গিয়েছিল, শুভশ্রীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন আবারও কিছুটা কাছাকাছি এসেছিলেন তাঁরা। এসব নিয়ে নানা জল্পনা রয়েছে স্টুডিওপাড়ার অন্দরে।  

রাজ- মিমির কাজ 

রাজের পরিচালনায় 'বোঝে না সে বোঝে না', 'প্রলয়', 'যোদ্ধা:দ্য হোয়ারিয়র', 'কাটমুণ্ডু'-র মতো ছবিগুলিতে অভিনয় করেছেন মিমি। সম্পর্কে বিচ্ছেদের পর থেকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। যদিও এরপর থেকে সম্পর্ক নিয়ে মিমির নাম কারও সঙ্গে খুব একটা জুড়তে শোনা যায়নি। বারবারই নিজেকে 'সিঙ্গেল' বলেই দাবি করেন নায়িকা।  

রাজের প্রেম   

প্রসঙ্গত, টলিপাড়ার একাধিক নায়িকার সঙ্গে বারবার নাম জড়িয়েছে পরিচালক- প্রযোজক তথা বিধায়কের। ২০০৬ সালে শতাব্দী মিত্রের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ চক্রবর্তী। এরপর প্রথম স্ত্রীয়ের সঙ্গে ২০১১ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায় ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গতার জন্যই তাঁদের মধ্য সমস্যার সুত্রপাত। টলি নায়িকা পায়েল সরকারের সঙ্গে রাজের সম্পর্কের জল্পনা রয়েছে। দু'জনেই কখনও বিষয়টি নিয়ে মুখ না খুললেও ইন্ডাস্ট্রির এই গুঞ্জন বহু পুরনো।

রাজ- শুভশ্রী

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন রাজ চক্রবর্তী। 'রাজশ্রী'-র রাজকীয় বিয়ের আসর বসেছিল বাওয়ালী রাজবাড়িতে। ২০২০ সালে রাজ- শুভশ্রীর পরিবারে যোগ হয় তাঁদের ছেলে ইউভান এবং তাঁদের পরিবারে আসে কন্যা সন্তান- ইয়ালিনি। বর্তমানে স্ত্রী- ছেলে- মেয়ে ও পরিবারকে নিয়ে সুখে সংসার করছেন রাজ। 

 

POST A COMMENT
Advertisement