Rituparna Sengupta In Politics: রাজনীতির ময়দানে পা রাখবেন ঋতুপর্ণা? নায়িকা বললেন...

Rituparna Sengupta News: টলিপাড়ায় চর্চা, আসন্ন ভোটের আগে নাকি প্রার্থী হবেন একাধিক তারকা। আবার কেউ আলোচনা করছেন, ভোটে না দাঁড়ালেও, সক্রিয় রাজনীতিতে নাম লেখাবেন অনেকেই।

Advertisement
রাজনীতির ময়দানে পা রাখবেন ঋতুপর্ণা? নায়িকা বললেন...   ঋতুপর্ণা সেনগুপ্ত

বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। ইতিমধ্যে রাজ্যে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী, পশ্চিমবাংলায় নির্বাচনের আগে একের পর তারকারা যোগ দেন সক্রিয় রাজনীতিতে। মূলত, গেরুয়া ও জোড়া ফুল শিবিরে যেন এক প্রকার দড়ি টানাটানি চলে টলিপাড়ার তারকাদের নিয়ে। কার দলে কত বেশি গ্ল্যামার, তা হয়ে ওঠে রাজ্য নির্বাচনের মূলমন্ত্র। 

টলিপাড়ায় চর্চা, আসন্ন ভোটের আগে নাকি প্রার্থী হবেন একাধিক তারকা। আবার কেউ আলোচনা করছেন, ভোটে না দাঁড়ালেও, সক্রিয় রাজনীতিতে নাম লেখাবেন অনেকেই। কিংবা স্টার ক্যাম্পেইনার হিসাবেও দেখা যেতে পারে অনেককে। সকলকে চমকে দিয়ে, সদ্য রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের- কংগ্রেসের প্রার্থী হয়েছেন কোয়েল মল্লিক। প্রায়ই শিরোনমে ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজের বাইরে ব্যক্তিগত কারণেও তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। তবে, মুখ্যমন্ত্রী আয়োজিত কোনও অনুষ্ঠানে সামিল হলেও, রাজনীতির আঙিনায় দেখা যায় না অভিনেত্রীকে। প্রশ্ন উঠছে, এবার কি সক্রিয় রাজনীতিতে নাম লেখাবেন ঋতুপর্ণা? 

রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের ঋতুপর্ণা জানান, "আমি আসলে রাজনীতি ব্যাপারটার সঙ্গে খুব একটা অবগত নই। রাজনৈতিক থেকে সাংস্কৃতিক দিকে, যেমন কেমন অভিনয় করব, কেমন নাচব, আর কী কাজ করব, নতুন কী ক্রিয়েট করব, কী লিখব, আমার শৈল্পিক জীবনে আর কী কী হতে পারে এসব নিয়ে ভাবি। অনেকের রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে একটা স্বপ্ন থাকতে পারে। আমার রাজনীতি নিয়ে কোনও এরকম স্বপ্ন নেই।" 

তিনি আরও বলেন, "আমি অবশ্যই একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক। আমার রাজনৈতিক মত আছে। কিন্তু আমি কোনও রাজনৈতিক মানুষ হিসাবে দেখতে পাই না।"    

প্রসঙ্গত, এবার রোহিত রায়ের সঙ্গে জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জোরকদমে চলছে নতুন ছবির কাজ। জিৎ দত্তের পরিচালনায় আসছে নতুন ছবি, 'জয়িতা'। এই ছবিরই নাম ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা।  এছাড়াও তাঁর হাতে রয়েছে একগুচ্ছ কাজ।  


 

Advertisement

POST A COMMENT
Advertisement