Rupsa Chatterjee Aiburobhaat: শুরু বিয়ের কাউন্টডাউন, টোপর- মুকুট- মালা পরে প্রথম আইবুড়ো ভাত খেলেন রূপসা- সায়নদীপ

Rupsa Chatterjee Marriage: গত বছর প্রেম দিবসে বাগদানের পরে আইনী বিয়ে সেরেছিলেন রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যায় জুটির নানা আদরমাখা মুহূর্ত।

Advertisement
শুরু বিয়ের কাউন্টডাউন, টোপর- মুকুট- মালা পরে প্রথম আইবুড়ো ভাত খেলেন রূপসা- সায়নদীপরূপসা চট্টোপাধ্যায়- সায়নদীপ সরকার (ছবি: ইনস্টাগ্রাম)

টলিপাড়ায় একের পর এক সানাই বাজছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরও এক টেলি অভিনেত্রী। গত বছর প্রেম দিবসে বাগদানের পরে আইনী বিয়ে সেরেছিলেন রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যায় জুটির নানা আদরমাখা মুহূর্ত। সই-সাবুদের পর এবার সামাজিক বিয়ের পালা। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। একসঙ্গে প্রথম আইবুড়ো ভাত খেলেন জুটি। 

স্টুডিও পাড়ার খবর অনুযায়ী, আর মাস চারেক পড়ে, আগামী ১৫ ডিসেম্বর গাঁটছড়া বাঁধবেন রূপসা- সায়নদীপ। যদিও অনেকে আবার বলছেন ডিসেম্বর নয়, অক্টোবরের শুরুতেই বিয়ে করবেন তাঁরা।  ইতিমধ্যেই শুরু হয়েছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। সোস্যাল পেজে সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মামাবাড়ির তরফে প্রথম আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। একেবারে পঞ্চব্যাঞ্জন ছিল মেনুতে। সাবেকিয়ানার থিমে সাজানো রয়েছে ব্যাকড্রপ। হবু বর- কনের পরনে পাজামা- পাঞ্জাবি ও শাড়ি। টোপর, মুকুট, মালা পরে এদিন পোজ দিলেন রূপসা- সায়নদীপ।     

 

 

শোনা যাচ্ছে,  জোকার একটি রিসর্টে বসবে তাঁদের বিয়ের আসর। ১৮ ডিসেম্বর রিসেপশন। বিয়েতে লাল বেনারসি দিয়ে বানানো লেহেঙ্গা পরবেন কনে, সঙ্গে থাকবে সোনার গয়না। বিয়ের দিন মেনুতে বাঙালি পদ থাকলেও, রিসেপশনের খাবার ও পোশাকে থাকবে পশ্চিমী ছোঁয়া। এই মুহূর্তে দুই বাড়িতেই চলছে বিয়ের প্রস্তুতি। জমিয়ে কেনাকাটা করছেন ব্রাইড-টু-বি। কিছুদিন আগে বড়বাজারে শপিংয়ে গিয়ে সেই ভ্লগ শেয়ার করেছিলেন তিনি।  

প্রায় বছর দুয়েক আগে আলাপ হয় সায়নদীপ- রূপসার। এরপর বন্ধুত্ব ধীরে ধীর আরও গভীর হয়। বিনোদন নয়, কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত রূপসার বর। সালকিয়াতে নতুন ফ্ল্যাট কিনেছেন সায়ন। সে নতুন বাড়িতেই নিজেদের সংসার পাতবেন জুটি। বিয়ের দিনক্ষণ জেনে, তাঁদের আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন অনুগামী সহ অন্যান্য তারকারা। 

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি, দুই পরিবার মেতেছিল উদযাপনে। গঙ্গার ধারে এক হোটেলে বসেছিল রূপসা- সায়নদীপের এনগেজমেন্ট পার্টি। অভিনেত্রীর সোশ্যাল পেজে চোখ রাখলেই, দেখা মেলে বিশেষ দিনের বিভিন্ন মুহূর্ত। এদিন সাদা গাউনে সেজেছিলেন রূপসা। সায়নদীপের পরনে ছিল ম্যাচিং সাদা শার্ট, ব্লেজার ও কালো রঙা ট্রাওজার। কেক কেটে, তুমুল নেচে এদিন উদযাপন করেন লাভ বার্ডস। 


 

POST A COMMENT
Advertisement