Sayak Beef Case Ananya Sukanta Reaction: 'কারও ভুলের জন্য আমি দায়ী নই...', গোমাংস কাণ্ডে সায়কের পাশে নেই অনন্যা! কোন ইঙ্গিত দিলেন?

Sayak Beef Case সায়কের বিরুদ্ধেও পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরে, এই ঘটনা সংক্রান্ত শেয়ার করা ভিডিওগুলি পেজে আর দেখা যায় না সায়কের।

Advertisement
গোমাংস কাণ্ডে সায়কের পাশে নেই অনন্যা! কোন ইঙ্গিত দিলেন? সুকান্ত, অনন্যা, সায়ক (ছবি: ফেসবুক)

শিরোনামে সায়ক চক্রবর্তী। পার্কস্ট্রিটের রেস্তরাঁয় মাটনের পরিবর্তে 'বিফ' পরিবেশন কাণ্ড নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। গ্রেফতার হয়েছেন রেস্তরাঁর কর্মী। শোনা যাচ্ছে, সায়কের বিরুদ্ধেও পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরে, এই ঘটনা সংক্রান্ত শেয়ার করা ভিডিওগুলি পেজে থেকে সরেছে সায়কের। এদিন অভিনেতা- ভ্লগারের সঙ্গে রেস্তরাঁয় ছিলেন তাঁর দুই বন্ধু, সকলের চেনা মুখ। অনন্যা গুহ সুকান্ত কুণ্ডু। যদিও, তাঁরাও জনপ্রিয় ভ্লগার হওয়া সত্ত্বেও, কোনও ভিডিও করেননি। এমনকী সায়কের ভিডিওতে অনন্যার মুখও দেখা যায়নি, তাঁর গলা শোনা গিয়েছে। সুকান্তকে গম্ভীর মুখে বসে থাকতে দেখা গেছে। নেটিজেনদের একাংশ সায়কের পাশাপাশি, গালমন্দ করছেন তাঁদের দু'জনকেও। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন অনন্যা। 

অনন্যার বক্তব্য 

সায়কের পাশে দাঁড়ালেন না অনন্যা। সরাসরি না লিখলেও, নিজেদের সাফাই দিলেন অভিনেত্রী। শনিবার, নিজের সোশ্যাল পেজে অনন্যা লেখেন, "যেটা ভুল সেটা ভুল এই নিয়ে সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়েই প্রতিবাদ করেছি। কিন্তু কোনও ভিডিও বানাইনি। সুতরাং আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভাল থাকতে দিন। এসবের মধ্যে আমাকে জড়াবেন না। ফুটেজ খাওয়ার ব্যক্তি আমি নই এবং রাজনীতি নিয়েও কিছু বুঝি না। আমি ভিডিওতে মাত্র বলেছি যে আমাদের ভুল ডিস্ সার্ভ করা হয়েছে। সেটা চিকেনের জায়গায় পনির দিলেও একই কথা বলতাম। আমি কাউকে কারও ধর্ম নিয়ে আক্রমণজনক কোনও কথা বলিনি। কারও ভুলের জন্য আমি দায়ী নই। আমাকে এই বিতর্ক থেকে বিরতি দিন...।" অভিনেত্রীর এই পোস্টে কয়েকজন নেটিজেন মন্তব্য করার পরে, নেতিবাচক কথা এড়াতে, কমেন্ট 'লিমিটেড' করেছেন তিনি। 

 

Ananya guha

অনন্যা- সুকান্তর বিয়ে 

সুকান্তর শেয়ার করা অন্য ভিডিওতে এসেও তাঁকে কটাক্ষ করছেন বহু নেটিজেন। বেশ কিছু মন্তব্যের পাল্টা উত্তরও দিয়েছেন তিনি। এদিকে অনন্যা ও সুকান্তর জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী মাসই নতুন জীবনে পা রাখতে চলেছেন তাঁরা। আগামী ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়বেন অনন্যা- সুকান্ত। এই মুহূর্তে দু-বাড়িতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুরি। অনন্যা, নদীয়ার কল্যাণীর মেয়ে। অন্যদিকে সুকান্তর বাড়ি মালদাতে। নিজেদের আদি বাড়িতেই বিয়ে ও রিসেপশনের আয়োজন করছেন তাঁরা। তবে বিয়ের পরে দু'জনে সংসার পাতবেন সুকান্তর এই শহরের ফ্ল্যাটে। এই মুহূর্তে নিজেদের জীবনে বাড়তি ঝামেলা চান না তাঁরা।    

Advertisement

আরও পড়ুন: 'আমার আওয়াজ কেউ নিচে করতে পারেনি, ভয় পাই না...,' ক্ষোভ উগরে দিলেন মিমি 
     

ঠিক কী ঘটেছিল? 

পার্কস্ট্রিটের এক রেস্তোরাঁ থেকে শুক্রবার রাতে একটি ভিডিও শেয়ার করেন সায়ক। যেখানে দেখা যায়, অত্যন্ত উত্তেজিত হয়ে, রেগে লাল হয়ে রেস্তরাঁর কর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। ভ্লগার অভিযোগ তোলেন, মাটনের পরিবর্তে বিফ স্টেক (গোমাংসের পদ) পরিবেশন করা হয়েছে তাঁদের এবং না জেনে পদটি খেয়েছেন তাঁরা। বিষয়টি বুঝতে পারেন, যখন রেস্তরাঁর কর্মী আরও এক প্লেট নিয়ে এসে তাঁদের টেবিলে রাখেন এবং ওই কর্মীকে জিজ্ঞাসা করলে, তিনি বলেন এটা মাটন স্টেক আর টেবিলে দেওয়া পদ আসলে গোমাংস। এরপরই সায়করা জানতে পারেন তাঁরা অজান্তেই গোমাংস খেয়ে ফেলেছেন। যদিও ভিডিওতে দেখা যায়, অত্যন্ত বিনম্রভাবে তাঁদের কাছে ক্ষমা চাইছেন কর্মী। এই সময় নিজেকে 'ব্রাহ্মণ' বলে পরিচিতি দিয়ে, কর্মীর ধর্ম জানতে চান এবং আপত্তিজনক কথা বলেন তিনি।   

আরও পড়ুন:  'তোর নিরাপদ আশ্রয় হয়ে থাকব...,' সুস্মিতার সঙ্গে প্রেমে সিলমোহর সাহেবের?

এই ঘটনা সামনে আসতেই সায়ককে কটাক্ষ শুরু করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অভিযোগ ওঠে, সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তিনি। অনেকে মন্তব্য করেন, ভোটের আগে ইচ্ছেকৃতভাবে একটি রাজনৈতিক দলের প্রচারের স্বার্থে, একাজ করছেন তিনি। আবার কারও মন্তব্য, ভিউ কুড়াতেই এটা তাঁর 'পাবলিসিটি স্টান্ট'। যদিও শনিবার একটি ভিডিও পোস্ট করে নিজের সাফাই দেওয়ার চেষ্টা করেন জনপ্রিয় ইউটিউবার। তাঁর দাবি, কোনও ধর্মীয় হিংসা ছড়ানো তাঁর উদ্দেশ্য নেই। পরে এই ভিডিওটিও সায়কের পেজে থেকে উধাও হয়।     

আরও পড়ুন:  ৩১ বছর পর ফের জুটিতে অঞ্জন, রূপা! সমাজের কঠিন সত্যি ফুটে উঠবে গল্পে

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় সায়ক চক্রবর্তী। তিনি নেটমাধ্যমে যে কোনও ছবি, ভিডিও শেয়ার করা মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। অভিনেতার জীবনের ছোট-বড় সব খবর রাখেন নেটিজেনরা। নিয়মিত ভ্লগে দেখা মিললেও একটা দীর্ঘ সময় ছোট পর্দায় দেখা যায়নি তাঁকে। বহুদিন সিরিয়াল থেকে দূরে ছিলেন সায়ক। যার ফলে, বারবার তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকরা। ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পরে লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে 'চিরসখা' ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেন সায়ক। এছাড়াও  'তুই আমার হিরো' মেগাতেও দেখা যাচ্ছে তাঁকে। 

 

POST A COMMENT
Advertisement