Srabanti Chatterjee Police Complaint: চরম বডি শেমিংয়ের শিকার, এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন শ্রাবন্তী

Srabanti Chatterjee News: সোশ্যাল মিডিয়ায় যে কোনও ছবি- ভিডিও শেয়ার করা মাত্র ধেয়ে আসে কটাক্ষ। কী ঘটছে তাঁর জীবনে সেদিকে নজর থাকে নেটিজেনদের একাংশের। তবে এবার পুলিশের দ্বারস্থ হলেন নায়িকা।

Advertisement
চরম বডি শেমিংয়ের শিকার, এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন শ্রাবন্তী   শ্রাবন্তী চট্টোপাধ্যায় (ছবি: ফেসবুক)

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বিতর্ক যেন সমার্থক শব্দ। শিরোনামে থাকেন টলিউড নায়িকা। বেশিরভাগ ক্ষেত্রে প্রেম ও বিয়ে নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় যে কোনও ছবি- ভিডিও শেয়ার করা মাত্র ধেয়ে আসে কটাক্ষ। কী ঘটছে তাঁর জীবনে সেদিকে নজর থাকে নেটিজেনদের একাংশের। তবে এবার পুলিশের দ্বারস্থ হলেন নায়িকা। শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেল মারফত অভিযোগ জানান নায়িকা। 

সম্প্রতি সান বাংলার অনুষ্ঠানে তামান্না ভাটিয়ার জনপ্রিয় গান 'আজ কি রাত'-র সঙ্গে পারফম্যান্স করেন শ্রাবন্তী। সেখানেই ঘটে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই, চরম বডিশেমিংয়ের শিকার হন নায়িকা। চেহারা নিয়ে তাঁকে চরম কটাক্ষ করা হয়। যার জেরেই, পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।      

সংবাদমাধ্যমকে শ্রাবন্তী জানান, "আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিই 'সফ্‌ট টার্গেট'। কিন্তু, শুধু শিল্পী হিসাবে বলছি না। এক জন সাধারণ মানুষ হিসাবেই বলছি, এই ভাবে সমাজমাধ্যমে দিনের পর দিন নোংরা মন্তব্য খুবই কুরুচিকর। আমার সম্পর্কে নেতিবাচক কথা তো বলা হচ্ছে! একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন হয়েছে।" 

আসলে এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন শ্রাবন্তী। মার্চ মাসে স্ট্রিমিং হবে তাঁর প্রথম ওয়েব সিরিজ 'ঠাকুমার ঝুলি'। এই সিরিজের শ্যুটিং সদ্য শেষ হয়েছে। এখানে ঠাকুরমার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। নায়িকার দাবি করেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সিরিজের কাজ শেষ হতেই, তিনি আবার শরীরচর্চায় মন দিয়েছেন। 

শ্রাবন্তীর কথায়, "ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তো সেভাবে প্রস্তুতি নিতে হবে। ঠাকুরমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালবাসেন। আর এর মধ্যে শুধু পুরুষ নন, মহিলারাও রয়েছেন।" 

প্রসঙ্গত, শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' ছবিতে শ্রাবন্তীকে শেষবার দেখা যায়। এছবিতে নাম ভূমিকায় তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত। এখন তিনি ব্যস্ত 'ঠাকুমার ঝুলি' নিয়ে। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।  

Advertisement


 

POST A COMMENT
Advertisement