Kanchan- Sreemoyee Bedroom Video: রাতভর হুলুস্থুল কাণ্ড কাঞ্চন- শ্রীময়ীর বেডরুমে! বিনিদ্র রজনীর ভিডিও শেয়ার অভিনেত্রীর

Kanchan- Sreemoyee Bedroom Video: তারকা জুটি তাঁদের মেয়ের নাম রেখেছেন কৃষভি, যা কৃষ্ণের নাম। কিছুদিন আগে মেয়ের ঝলক সামনে এনেছেন কাঞ্চন- পত্নী। একরত্তিকে নিয়ে দিন-রাত কাটছে তাঁদের। এবার সেই ঝলক শেয়ার করলেন অভিনেত্রী। 

Advertisement
রাতভর হুলুস্থুল কাণ্ড কাঞ্চন- শ্রীময়ীর বেডরুমে! বিনিদ্র রজনীর ভিডিও শেয়ার অভিনেত্রীর কাঞ্চন মল্লিক- শ্রীময়ী চট্টরাজ (ছবি: ফেসবুক)

সদ্য বাবা- মা হয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। গত ১ নভেম্বর জন্ম হয়েছে জুটির কন্যা সন্তানের। পরিবারে ছোট্ট অতিথির আগমনে স্বাভাবিক ভাবেই মল্লিক ও চট্টরাজ পরিবারে খুশির পরিবেশ। নতুন বাবা- মাও দারুণ খুশি। তারকা জুটি তাঁদের মেয়ের নাম রেখেছেন কৃষভি, যা কৃষ্ণের নাম। কিছুদিন আগে মেয়ের ঝলক সামনে এনেছেন কাঞ্চন- পত্নী। একরত্তিকে নিয়ে দিন-রাত কাটছে তাঁদের। এবার সেই ঝলক শেয়ার করলেন অভিনেত্রী। 

রাত তখন ৩.২৩। এদিকে চোখে এক ফোঁটা ঘুম নেই কৃষভির। রাতে দু-চোখের পাতা এক করে না মেয়ে। তাই তাঁকে সামলাতে নাঝেহাল অবস্থা বাবা- মা- দিদা, এমনকী ন্যানির। শ্রীময়ী আগেও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিনিদ্র রজনী কাটছে তাঁদের। আর মেয়েকে সামলাছেন কাঞ্চন। রাতভর মেয়েকে সামলাতে তাঁর সঙ্গে খেলাও করেন অভিনেতা- বিধায়ক। বেডরুমের ভিডিও নিজের সোশ্যাল পেজের স্টোরিতে শেয়ার করেছেন কাঞ্চন- পত্নী। 

 

Sreemoyee Chattoraj Kanchan Mullick

 

ভিডিওতে শ্রীময়ীকে বলতে শোনা যায়,  "রাত ৩.২৫ বাজে। এখন তার বাবাকে দেখো...।" এরপরই ক্যামেরা ঘোরান কাঞ্চনের দিকে। দেখা যায়, শুয়ে- শুয়ে মেয়ের সঙ্গে খেলায় মত্ত কাঞ্চন। তাঁকে বলতে শোনা গেল, "সোনামণি কই? মা কই…. মায়ের সঙ্গে খেলা হচ্ছে…।"  এরপর শ্রীময়ী বলেন, "এখন তাঁর মেয়ে ড্যাপড্যাপ করে তাকিয়ে দেখছে, আর খেলা শুরু হয়েছে। এই হচ্ছে...।" অন্য আরেকটি ভিডিওতে দেখা গেল, নাতনির জন্য জেগে বসে আছেন তার দিদা। এছাড়া সেই সময় ন্যানি কৃষভির জন্য নতুন করে বিছানা গোছগাছ করছেন।"

এর আগে সংবাদমাধ্যমকে শ্রীময়ী জানিয়েছিলেন, "অন্তঃসত্ত্বাকালীন সময়টা আমি যেভাবে কাটিয়েছি, সেটাই এখন ও করছে। কৃষভি ভোর সাড়ে ৬টা পর্যন্ত জেগে থাকে, তারপর ঘুমোয়। আমারও ওই সময়টা রাতে ঘুম আসত না। সারাদিন ঘুমোতাম।" 

প্রসঙ্গত, গত ২ মার্চ পরিবার- পরিজনের উপস্থিতিতে সাত পাকে বাঁধা বলেন টলিপাড়ার চর্চিত 'লাভ বার্ডস'। বিয়ের পরে মালদ্বীপে গিয়েছিলেন নব দম্পতি। তবে সেটা হানিমুন নয়, তাঁদের বেবিমুন ছিল। একথা নিজেই জানান শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের বয়স প্রায় ৫৪ বছর। অন্যদিকে এখনও ৩০-এর গণ্ডি পার করেননি শ্রীময়ী। খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। 'বাবুসোনা' ধারাবাহিকের মাধ্যমে আলাপ তাঁদের। সেই সময় স্কুলে পড়তেন শ্রীময়ী। সেসময় কাঞ্চন টেলিভিশনের প্রতিষ্ঠিত অভিনেতা। শ্রীময়ীর থেকে প্রায় ২৭ বছরের বড় কাঞ্চন। একে-অপরকে ১২ বছর ধরে চেনেন। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement