Subhashree On Dev Biopic: দেবের বায়োপিকে শুভশ্রীর চরিত্রে কে থাকবেন? নায়িকার উত্তর, 'আমার বিকল্প...,'

Gossips: গত বছর মুক্তি পেয়েছিল দেব- শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি 'ধুমকেতু'। এই ছবির প্রচারের সময়ের একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়েছে নতুন করে। ভিডিওতে সঞ্চালক নায়িকাকে প্রশ্ন করেন,দেবের বায়োপিক হলে, তিনি কোন অভিনেত্রীকে নিজের চরিত্রে দেখতে চান?

Advertisement
দেবের বায়োপিকে শুভশ্রীর চরিত্রে কে থাকবেন? নায়িকার উত্তর, 'আমার বিকল্প...,' দেব- শুভশ্রী

সোশ্যাল মিডিয়া খুললেন সামনে 'দেশু'। 'দাদাগিরি'-র গ্র্যান্ড লঞ্চে দেবের পাশে দাঁড়াতে হাজির হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ট্যুইনিং পোশাকে দু'জনে নাচও করেছেন এদিন। শুধু তাই নয়, নায়িকা বলেছেন, দেবের প্রথম সব কিছুর সাক্ষী তিনি। এজন্যেই সেখানে এসেছেন। এরই মধ্যে দেব প্রসঙ্গে করা শুভশ্রীর একটি মন্তব্য ভাইরাল নেটমাধ্যমে। 

গত বছর মুক্তি পেয়েছিল দেব- শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি 'ধুমকেতু'। এই ছবির প্রচারের সময়ের একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়েছে নতুন করে। ভিডিওতে সঞ্চালক নায়িকাকে প্রশ্ন করেন,দেবের বায়োপিক হলে, তিনি কোন অভিনেত্রীকে নিজের চরিত্রে দেখতে চান? প্রশ্ন শুনে শুভশ্রীর অকপট উত্তর, "এই পৃথিবীতে আমার আরেকটা অপশন (বিকল্প) খুঁজে দেখাতে পারবি? তুই তো ছাড়, ও (দেব)-কে জিজ্ঞেস কর, ও পারবে কিনা ওঁর বায়োপিকে আমার চরিত্রের জন্য অন্য কাউকে খুঁজতে!" শুভশ্রীকে যখন প্রশ্নটা করা হয়েছিল, তখন তাঁর পাশে বসেছিলেন দেব। প্রাক্তন প্রেমিকার উত্তরে সহমত পোষণ করেন তিনিও। সুপারস্টারের জবাব, "একদম। শুভশ্রীর রোলটা শুভশ্রীর নিজেরই করা উচিত।"  

বড় পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি। দেবের জীবনের ৫১ তম ছবি এবং জুটির সপ্তম ছবি আসছে এবছরের দুর্গাপুজোয়। এই ছবিতে থাকবে দু'জনের ভরপুর রোম্যান্স, অ্যাকশন ও রহস্য। ইতিমধ্যেই ছবির শ্যুটিং প্রায় শেষ। নির্মাতাদের দাবি, এই রসায়ন সকলের মনে থেকে যাবে। এই ছবির মাধ্যমেই ডেবিউ হবে পরিচালক দেবের। অর্থাৎ অভিনয়, প্রযোজনার পাশাপাশি 'দেশু৭'-র পরিচালনা ও চিত্রনাট্য লেখার গুরু দায়িত্ব পালন করবেন দেব নিজেই। ১৬ অক্টোবর, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন মুক্তি পাবে 'দেশু৭'। প্রথমবার, ছবি মুক্তির ৯ মাস আগে থেকে শুরু হয় অগ্রিম টিকিট বুকিং। গত ১৯ জানুয়ারি থেকে 'দেশু৭'-র ফার্স্ট ডে ফার্স্ট শো, অর্থাৎ ১৬ অক্টোবর সকাল ৭.৩০ মিনিটের শো বুকিং করা যাচ্ছে। এই স্পেশাল গোল্ড টিকিটে রয়েছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ। প্রথম ২০০০ টিকিটের প্রতিটা টিকিটে দর্শকের অনন্য অভিজ্ঞতা হবে বলে প্রতিশ্রুতি দেন দেব। তিনি আরও বলেন, ফার্স্ট ডে ফার্স্ট শো একটা বড় ইভেন্টে পরিণত হবে। বুক মাই শো অ্যাপের মাধ্যমে এই টিকিট কাটা যাচ্ছে এবং ২৭- ২৮ তারিখ নাগাদ সকলে হাতে পাবেন। দেবের ঘোষণার পরে, ঝড়ের গতিতে শো হাউজফুল হয়। আর এর পর থেকেই বিরাট হৈচৈ টলিপাড়ায়।

Advertisement

প্রসঙ্গত, দেব- শুভশ্রীর প্রেমের কথা কারও অজানা না। জুটির ব্রেকআপের পর মন ভেঙেছিল তাঁদের অনুগামীদের। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয়  গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই।  'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। 'ধূমকেতু'-ও বক্স অফিয়ে সফল। এখন দেখার, ফের পর্দায় 'দেশু' জুটির ম্যাজিক কতটা চলে।  

   
 

POST A COMMENT
Advertisement