Rahul Banerjee Death: 'বুঝেশুনে শব্দপ্রয়োগ করা উচিত,' রাহুল-মৃত্যুতে সৌরভের 'জলে টলে' মন্তব্যে ক্ষুব্ধ স্বস্তিকা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান CAB প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন সৌরভ। এই বিতর্ক নতুন করে উস্কে দেয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়ায়।

Advertisement
'বুঝেশুনে শব্দপ্রয়োগ করা উচিত,' রাহুল-মৃত্যুতে সৌরভের 'জলে টলে' মন্তব্যে ক্ষুব্ধ স্বস্তিকারাহুলকে নিয়ে সৌরভের মন্তব্যে জবাব স্বস্তিকার

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান CAB প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন সৌরভ। এই বিতর্ক নতুন করে উস্কে দেয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়ায়।

সৌরভকে পাল্টা জবাব স্বস্তিকার
স্বস্তিকা সৌরভের মন্তব্যকে অসংবেদনশীল বলে দাবি করেছেন। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, যাঁরা জনসমক্ষে থাকেন, তাঁদের খুব সাবধানে থাকা উচিত, বিশেষ করে যখন এমন কোনও কাজ বা পেশা নিয়ে কথা বলেন যা তাঁরা পুরোপুরি বোঝেন না।

প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর পর সৌরভ বলেছিলেন, "কেন যে ও জলে-টলে নামতে গেল, সেটাই আমি বুঝতে পারছি না।" সৌরভের এই 'জলে-টলে' শব্দ প্রয়োগ নিয়ে তুমুল বিতর্ক হয়। বিশেষ করে রাহুলের মৃত্যুর কারণ নিয়ে তখনও ধোঁয়াশা ছিল। কী কারণে তাঁর মৃত্যু হয়, কে দায়ী কিছুই স্পষ্ট ছিল না। 

কারও কাজকে অবমূল্যায়ন করা কেন ভুল, তা বোঝাতে স্বস্তিকা উদাহরণ তুলে ধরেন। অভিনেত্রী বলেন, সব শিল্পীর সুযোগ-সুবিধা একরকম হয় না। বড় তারকারা বেশি সুযোগ-সুবিধা পান, কিন্তু সবাই ততটা ভাগ্যবান নন। রাহুলের মতো শিল্পীদের নিজেদের কাজের জন্য ঝুঁকি নিতে হয়।

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল। রাহুলের আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া। সেটের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। চলচ্চিত্র ও টিভি জগতের অভিনেতা ও কলাকুশলীরা যথাযথ নিরাপত্তার দাবি জানান। একদিনের কর্মবিরতিতেও যান। তবে, প্রযোজক ও চ্যানেলগুলোর সঙ্গে আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। শুটিং চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আদর্শ কার্যপ্রণালী (SOP) তৈরিতে সব পক্ষ সম্মত হয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলেন?
সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুলের মৃত্যুকে মর্মান্তিক বললেও তিনি এও বলেন, “আমি বুঝতে পারছি না, শুটিংয়ের জন্য হলেও সে কেন জলে নেমেছিল।” এই মন্তব্যে অনেকেই সমালোচনা করেন।

Advertisement

POST A COMMENT
Advertisement