টলি অভিনেতার বিরুদ্ধে উঠতি মডেলকে শ্লীলতাহানির অভিযোগলিভ-ইন পার্টনার তথা উঠতি মডেলের সঙ্গে দুর্ব্যবহার, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গ্রেফতার হল টলিউডের এক অভিনেতা। ধৃতের নাম অতীশ ভট্টাচার্য। অতীশ বাংলা সিআইডি সিরিয়ালের কারণে জনপ্রিয়তা পেয়েছিল। তার বিরুদ্ধে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগ এনেছে তার লিভ-ইন পার্টনার। মঙ্গলবারই অভিনেতাকে তার নেতাজি নগরের বাড়ি থেকে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ।
অভিনেতার সঙ্গে লিভ-ইনে থাকতেন উঠতি মডেল
গত ৬ মাসের বেশি সময় ধরে ওই উঠটি মডেল অতীশের সঙ্গে লিভ-ইন করতেন। মডেলের অভিযোগ, দীর্ঘ ৬ মাস ধরে তাঁর ওপর অত্যাচার চালিয়েছে অতীশ। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেই তাঁরা একসঙ্গে লিভ-ইনে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু পরে অতীশের আসল চেহারা সামনে আসে উঠতি মডেলের সামনে।
আরও পড়ুন: শ্রাবন্তীর হামাগুড়ি পোজে যোগাসন, ব্যাপক ট্রোল
মারধরের অভিযোগ
চড়, থাপ্পড়, ঘুষি মারা হয় বলে অতীশের বিরুদ্ধে অভিযোগ আনেন উঠতি মডেল। শরীরে বেশ কিছু জায়গায় কামড়ের দাগ রয়েছে ওই মডেলের। এমনকী অতীশ তাঁকে প্রাণে মারার হুমকিও দিত বলে জানিয়েছেন অভিনেতার লিভ-ইন পার্টনার। কিন্তু পরে অবস্থা চরমে ওঠার পর তিনি পুলিশের দ্বারস্থ হন।
বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় ওই মডেলকে
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তাঁর প্রেমিকের বিরুদ্ধে বিকৃত যৌন নির্যাতনের অভিযোগও তুলেছেন। মারধরের ফলে খুবই অসুস্থ হয়ে পড়েন ওই মডেল। তাঁকে এরপর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকি!সকরা জানিয়েছেন যে মডেলের শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। মুখের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ও শরীরের বিভিন্ন জায়গায় দাঁতের গভীর দাগ পাওয়া গিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই অভিনেতা অতীশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে।