NEET আন্দোলনকারী ছাত্রদের পাশে অভিনেতা জিৎ, গান বাঁধলেন রূপম ইসলাম

নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ, এই সব কিছু নিয়ে এখন উত্তাল গোটা দেশ। বিতর্কিত এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন ক্রমশ বিশাল আকার ধারণ করছে। রাজধানী দিল্লির যন্তর মন্তরে অনশনরত শিক্ষার্থীদের সমর্থন করছেন বিভিন্ন জগতের তারকারা। তাতে এবার নাম লেখালেন অভিনেতা জিৎ ও গায়ক রূপম ইসলামও।

Advertisement
NEET আন্দোলনকারী ছাত্রদের পাশে অভিনেতা জিৎ, গান বাঁধলেন রূপম ইসলামNEET বিতর্কে তাৎপর্যপূর্ণ পোস্ট জিৎ-এর, ছাত্রদের পাশে দাঁড়িয়ে গান রূপমের

নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ, এই সব কিছু নিয়ে এখন উত্তাল গোটা দেশ। বিতর্কিত এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন ক্রমশ বিশাল আকার ধারণ করছে।  রাজধানী দিল্লির যন্তর মন্তরে অনশনরত শিক্ষার্থীদের সমর্থন করছেন বিভিন্ন জগতের তারকারা। তাতে এবার নাম লেখালেন অভিনেতা  জিৎ ও গায়ক রূপম ইসলামও।

ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে  জিৎ স্পষ্ট জানিয়েছেন, এই লড়াই কেবল একটি পরীক্ষার নয়, এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণীর স্বপ্ন ও বিশ্বাসের লড়াই।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

ঠিক কী লিখেছেন জিৎ?
নিজের বার্তায় কোনও রাজনীতি নয়, বরং একজন সাধারণ অভিভাবকের মতো গভীর দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন জিৎ।   সোশ্যাল মিডিয়া হ্যান্ডল-এ পোস্ট করে শিক্ষার্থীদের দাবি ও ন্যায়বিচারের পক্ষে কথা বলেন জিৎ। অভিনেতা লেখেন, ‘নিট সংক্রান্ত সমস্যাটি এখন আর কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে।’ শিক্ষার্থীদের পরিশ্রমের মূল্যায়ন এবং অপরাধীদের চিহ্নিতকরণের উপর জোর দিয়ে জিৎ আরও লেখেন ,'যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে কেউ এমন কাণ্ড করার সাহস না পায়।' তবে বক্তব্যের শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে অভিনেতা উল্লেখ করেন, ‘আমাদের শিক্ষার্থীরা উত্তর, ন্যায় বিচার এবং সর্বোপরি এই আত্মবিশ্বাস পাওয়ার যোগ্য যে তাঁদের কঠিন পরিশ্রমের সঠিক মূল্যায়ন করা হবে সব সময়। এই আন্দোলনের মাধ্যমে সঠিক বিচার আসুক, রাজনৈতিক কার্যসিদ্ধি বা ফায়দা তোলার জন্য এই আন্দোলন যেন না করা হয়।’

 জিৎ কোনও রাজনৈতিক দল বা রঙের দিকে না গিয়ে সোজা ব্যবস্থার খামতি নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে নীতিগত অবস্থান নিয়েছেন অভিনেতা। খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এটি কোনও ‘রাজনৈতিক পয়েন্ট স্কোরিং’ বা কাদা ছোঁড়াছুড়ির জায়গা নয়। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার লড়াই। 

Advertisement

সাধারণত রাজনৈতিক বা সাম্প্রতিক সামাজিক ইস্যুতে প্রকাশ্যে খুব একটা মন্তব্য করতে দেখা যায় না জিৎকে। তাই তাঁর এই প্রতিক্রিয়া বিশেষভাবে নজর কেড়েছে।  জিৎ সরাসরি কোনও রাজনৈতিক অবস্থান না নিয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপরই জোর দিয়েছেন। তাঁর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

জিৎ-এর মতো  ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন গায়ক রূপম ইসলামও। একেবারে অন্যরকম কায়দায় ছাত্রদের পাশে দাঁড়ালেন রূপম ইসলাম।

প্রায় ৮ বছর আগে তিনি একটি গান লিখেছিলেন, যা ছিল দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা ছাত্র আন্দোলন, শিশু শ্রমিকের বিরোধিতা করে। এত বছর পরেও সেই গান কতটা প্রাসঙ্গিক, সেটা বোঝাতেই সেই গান আবার পোস্ট করলেন তিনি।

 

রূপমের 'সংহতি জানাই'সেই গানের কলি যেন বর্তমান পরিস্থিতির জন্য একেবারে যথাযথ।  বছর আটেক আগে মুক্তি পাওয়া 'সংহতি জানাই' গানটির ক্লিপ পোস্ট করেন এদিন রূপম ইসলাম। গানের সেই অংশে রকস্টারকে গাইতে শোনা যায়, 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়, ওঁরা হাঁটে যুক্তির রাস্তায়/ সেই সড়কে অগাধ বিশ্বাস আমার, তাই সংহতি জানাই।' কেবল ছাত্রদের সমর্থন নয়, একই সঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে ছিল বার্তা, 'তুমি লেঠেল পাঠালে প্রশাসক, তুমি বশ্যতা চাও বিরোধীর / জেনে নাও সবাই নয় স্তাবক, ওঁরা আগুন নতুন পংক্তির।'

গানের প্রতিটি লাইনের মধ্যে রয়েছে ছাত্রদের পাশে দাঁড়িয়ে থাকার বার্তা। সংহতি জানাই, এই গানের প্রতিটি অংশে প্রশাসনের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন সঙ্গীতশিল্পী। মানুষের স্বাধীনতা, মানুষের বিপ্লব এসব কিছুই উঠে এসেছে যে গানের মাধ্যমে।
 

POST A COMMENT
Advertisement