Prosenjit Chatterjee Education: তিনি 'টলিউডের জ্যেষ্ঠ পুত্র'! কতদূর পড়াশোনা করেছেন প্রসেনজিৎ, জানেন?

Tollywood Gossips: অনেকেরই অজানা বহু টলি অভিনেতারা অভিনয়ের পাশাপাশি শিক্ষাগত দিক দিয়েও বেশ এগিয়ে। আবার কারও ইন্ডাস্ট্রিতে আসাটাই ছিল স্বপ্ন, এজন্যে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না। 

Advertisement
তিনি 'টলিউডের জ্যেষ্ঠ পুত্র'! কতদূর পড়াশোনা করেছেন প্রসেনজিৎ, জানেন?

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়কদের (Tollywood Actor) জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের  নায়কের শিক্ষাগত যোগ্যতা কতটা। অনেকেরই অজানা বহু টলি অভিনেতারা অভিনয়ের পাশাপাশি শিক্ষাগত দিক দিয়েও বেশ এগিয়ে। আবার কারও ইন্ডাস্ট্রিতে আসাটাই ছিল স্বপ্ন, এজন্যে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না। 

শিরোনামে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ইন্ডাস্ট্রিতে প্রায় চার দশক কাটিয়ে ফেলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজ নিয়েও ব্যস্ত থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে কোনও ছবি- ভিডিও শেয়ার করা মাত্রই হাজার হাজার লাইক- কমেন্ট পড়ে। তাঁকে ঘিরে দর্শকদের কৌতূহল অত্যন্ত বেশি। সে প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। 

বলা হয়, তিনিই 'ইন্ডাস্ট্রি'। যদিও তিনি নিজেকে 'ইন্ডাস্ট্রি' বলতে নারাজ। উল্টে নিজেকে 'টলিউডের জ্যেষ্ঠ পুত্র' বলেন তিনি।  দীর্ঘদিন ধরে দর্শকদের মনের একেবারে কাছেই রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গ্রাম- মফস্বল হোক কিংবা শহরতলি, সর্বত্র তাঁর বিপুল সংখ্যক অনুগামীরা রয়েছে।  

টলিউড সুপারস্টারের সর্বশেষ ছবি 'অযোগ্য'-র বক্স অফিস কালেকশন ভাল। এছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির ৫০ তম ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি, এখনও পর্যন্ত বছরের সবচেয়ে সফল বলে মনে করা হচ্ছে। গত বছর,  দুটি হিন্দি ওয়েব সিরিজের মধ্যমে সকলের মন জয় করেছেন আবারও। 'জুবিলি' এবং 'স্কুপ'-এ প্রসেনজিতের কাজ যথেষ্ট প্রশংসিত। টলিউড- বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই এই মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত তিনি। মায়ানগরীতে যাতায়াত লেগেই থাকে। 

এছাড়া আগামী বছর মুক্তি পাবে 'দেবী চৌধুরানী'। বহু প্রতীক্ষিত এই ছবিতে ভবানী পাঠক রূপে দেখা যাবে অভিনেতাকে। এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঝুলিতে বেশ কয়েকটি কাজ আছে। এবছর পুজোতে ফের জুটিতে দেখা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ওয়ার্কিং টাইটেল- 'প্রোডাকশন নম্বর: ১৭১'। এসভিএফ-র ব্যানারে আসছে এই নতুন থ্রিলার ঘরানার ছবি। শোনা যাচ্ছে, একটি দক্ষিণী ছবির থেকে  অনুপ্রেরণা নিয়েই বাংলা ছবিটি তৈরি হবে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement