Tonushree Chakraborty Photo: বরের সঙ্গে 'স্পেশাল' সেলফি, বিদেশে ভ্যালেন্টাইন্স উইক উদযাপনে নববধূ তনুশ্রী

Tonushree Chakraborty: লাস ভেগাসে বিয়ে পরবর্তী এই সময়টা উৎসবের আবহের কাটছে। বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইন্স ডে। তাই প্রেমের সপ্তাহ দারুণভাবে উদযাপন করছেন।   

Advertisement
বরের সঙ্গে 'স্পেশাল' সেলফি, বিদেশে ভ্যালেন্টাইন্স উইক উদযাপনে নববধূ তনুশ্রী তনুশ্রী চক্রবর্তী (ছবি: ইনস্টাগ্রাম)

২০২৫-র শেষে হঠাৎ বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী। নেটমাধ্যমে ছবি দেখে কেউ কেউ ভেবেছিলেন নিশ্চয় কোনও ছবির প্রচার কৌশল। এরপর অভিনেত্রী নিশ্চিত করেন, সত্যি সত্যিই বিয়ে করেছেন তিনি। তবে এদেশে নয়, বিদেশেই একান্তে বিয়ে সেরেছেন। নব বিবাহিত নায়িকা এখনও বিদেশেই রয়েছেন। লাস ভেগাসে বিয়ে পরবর্তী এই সময়টা উৎসবের আবহের কাটছে। বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইন্স ডে। তাই প্রেমের সপ্তাহ দারুণভাবে উদযাপন করছেন।   

অফ হোয়াইট রঙের স্প্যাগেটি টপ, গলায় স্কার্ফ। বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। তাঁর পরনেও হালকা রঙা শার্ট, চোখে সানগ্লাস। সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি শেয়ার করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, 'আমার একমাত্র ভ্যালেন্টাইনের সঙ্গে ভ্যালেন্টাইন্স সপ্তাহে...।" বলাই বাহুল্য বিয়ের পরের দিনগুলো চুটিয়ে উপভোগ করছেন টলি নায়িকা। 

তবে একদিকে যেমন প্রশংসা করছেন টলিপাড়ার অন্যান্য তারকা থেকে নেটিজেনরা, সেরকমই আবার অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। কারও বক্তব্য, বিদেশে থেকে তাঁর ত্বকের উজ্জ্বলতা বেড়েছে, আরও রূপবতী হয়েছেন তিনি। কেউ আবার কটাক্ষ করেছেন, তাঁর বরকে 'সুগার ড্যাডি' বলে।  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tnusree C (@tonushree_10)

 

গত ২৮ নভেম্বর, প্রযোজক রানা সরকার প্রথম সোস্যাল মিডিয়ায় শেয়ার করেন তনুশ্রীর বিয়ের ছবি। এরপরই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউড নায়িকা। বিয়ের অনুষ্ঠান হয়েছে লাস ভেগাসে। হিরের আংটি দিয়ে তনুশ্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুজিত। এদিকে বরের জন্য ফ্লোরিডাতে ট্রিপ প্ল্যান করেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে বিয়ের পরে তনুশ্রী বলেন, একজন বন্ধুর মাধ্যমে আলাপ হয় তাঁদের। আমেরিকাতে গিয়ে দেখা হয়েছিল। এরপর তনুশ্রী দেশে চলে আসেন। প্রথমে বন্ধুত্ব হলেও, পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। প্রেমের বয়স যদিও খুবই কম। পাঁচ মাস ধরে প্রেম চলছিল তাঁদের। তবে নায়িকার কথায়, "সময়টা পাঁচ মাস হলেও আমরা একে-অন্যের খুবই কাছে চলে এসেছি। দু'জনে দু'জনকে ভালোবেসে ফেলেছি। দেশে ফিরেই বিয়ে করব ভেবেছিলাম। তবে বিয়েটা যে এখানেই হয়ে যাবে, সেটা ভাবিনি। ও আমার কাজকে ভীষণ রেসপেক্ট করে। সেটাই প্রধান ভাল লাগার জায়গা।" 
 

Advertisement

POST A COMMENT
Advertisement