Advertisement

Dev- Rukmini Maitra Marriage: সামনেই বিয়ে দেব রুক্মিণীর, হল প্রি ওয়েডিং শুট

প্রথমবার মলদ্বীপে ছুটির মাঝে একসঙ্গে ছবি পোস্ট করলেন দেব ও রুক্মিনী। মলদ্বীপে হাতে হাত ধরে সমুদ্রের উপর ব্রিজে হাঁটছেন দেব-রুক্মিনী।পোস্ট করা মাত্রই দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।ছবি পোস্ট করে রুক্মিনী লেখেন, ‘Until Next Time'.বেশ কয়েকদিন ধরেই একের পর এক ছবি পোস্ট করছিলেন দুজনে। এটা কি প্রি ওয়েডিং শ্যুট? ফ্যানেদের হাজারও প্রশ্ন উঠে এসেছে কমেন্ট বক্সে। সম্প্রতি মলদ্বীপ ঘুরতে গেছেন দুই তারকা।শেষ হয়েছে দুজনের ছবির শুটিং। এরপর তাঁরা উড়ে গিয়েছিলেন মলদ্বীপে। একেরপর এক ছবি পোস্ট করছিলেন দুজনেই । তবে একসঙ্গে কোনও ছবিই পোস্ট করছিলেন না। তবে শেষমেষ ট্যুরের শেষের দিন দিলেন একসঙ্গে ছবি। পড়ন্ত বিকেলে দেব রুক্মিণী সমুদ্রের উপর ব্রিজে হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছেন। তাহলে কি বিয়ে খুব সামনেই? অপেক্ষায় সবাই।

Dev- Rukmini Maitra Marriage

Advertisement