Advertisement

Dev এর পরের ছবিতে থাকবেন Jeet? 'DeSu7'-এর মঞ্চেই বড় ঘোষণা, দেখুন

'দুই পৃথিবী' ২০১০ সালে রিলিজ করেছিল। টলিউডের অন্যতম হিট ছবি। সেই স্মৃতিই কি ফিরতে চলেছে? 'দেশু 7' ছবির প্রচারে বড় ঘোষণা করলে দিলেন টলিউড তারকা জিত্‍। 'দেশু 7'-এর ট্রেলার লঞ্চে দেবের পাশে দাঁড়িয়ে জিত্‍ ঘোষণা করলেন, দেবের প্রযোজনায় পরবর্তী ছবিতে থাকবেন জিত্‍। সেই ছবিতে দেব ও জিত্‍-কে একসঙ্গে দেখা যাবে, নাকি জিত্‍ হিরো হবেন, দেব প্রযোজক, সে বিষয়ে এখনও স্পষ্ট হয়নি। জিতের কথায়, 'দেবের এই ছবি যদি সফল হয়, ওঁর পরের ছবিতে আমি থাকছি। আমি আশাবাদী দেবের পরিচালনা বিফলে যাবে না। সফল হবে 'দেশু 7', সফল হবে দেশু জুটি। ওঁদেরকে অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে।' জিতের কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়েন দেব।

Jeet at Dev's DeSu7 Trailer Launch

Advertisement
POST A COMMENT