বৃহস্পতিবার সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। বসেছিল যেন চাঁদের হাট। কে ছিলেন না এই অনুষ্ঠানে, রঞ্জিত মল্লিক থেকে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, দেব, জিৎ সবাই হাজির ছিলেন। ছিলেন পরিচালক গৌতম ঘোষও, এলাকার বিধয়ক পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষরাও। এই অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বিলেন, গোটা দেশ আজ উত্তম কুমারের জন্য গর্বিত। প্রসঙ্গত, মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ৩ থেকে ৬ সেপ্টেম্বর শহরজুড়ে মেগা উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার ও টলিউড ইন্ডাস্ট্রি।
CM Suvendu Adhikari Pays Tribute To Mahanayak Uttam Kumar