মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর রাজ্যজুড়ে আরও ৬৩টি প্রেক্ষাগৃহে বাড়ানো হল সাধক বামাক্ষ্যাপার শো। কলকাতা-সহ শহরতলির একাধিক সিনেমা হলে বাড়ানো হয়েছে সিনেমার শো। তালিকায় সিঙ্গলস্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স। প্রসঙ্গত, বামাক্ষ্যাপাকে শুক্রবার থেকে হল থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বহু হলমালিক। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই আরও ৬৩ প্রেক্ষাগৃহে শো দেওয়া হল।
Actor Sabyasachi Chowdhury Thanked CM Suvendu Adhikari