আশির্বাদ বাংলো বলিউডের জন্য অভিশাপ। এই বাংলো ঘিরে রয়েছে অনেক অজানা রহস্য। এই বাংলোতে যে বা যারা থেকেছেন তাদেরই কেরিয়ার জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছে। মুম্বাইতে একটি বাংলো আছে, যেটি এখন বলিউডের জন্য অভিশাপ হিসেবে বিবেচিত। এটা মুম্বাইয়ের কার্টার রোডে অবস্থিত। একটা সময় এই বাংলোতে বলিউড সুপারস্টার রাজেস খান্না থাকতেন। তবে অনেকেই জানেন না যে রাজেশ খান্নার আগে এর মালিক ছিলেন সোনালি যুগের দুই সুপারস্টার। তাহলে আসুন জেনে নেওয়া যাক কেন আশির্বাদ বলিউডের জন্য অভিশাপ। আশির্বাদ হল মুম্বাইয়ের একটি দোতলা বাংলো, যা আগে পার্সি এবং অ্যাংলো-ইন্ডিয়ানদের মালিকানাধীন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস থেকে হারিয়ে গেছে এই বাংলোর আসল নাম।
Aashirwad Bungalow Is Curse For Bollywood