বঙ্গুবন্ধু মুজিবর রহমান। দুই বাংলার কাছেই এক আবেগের নাম। অখন্ড বাংলায় কলকাতাতেই ছিল তাঁর ছাত্র জীবন। মৌলানা আজাদ কলেজে ছিল তাঁর ছাত্র জীবন। এই কলকাতা শহরটাকে ভালবাসতেন প্রাণ দিয়ে। ছাত্র আন্দোলনের মধ্যে প্রতিবাদে গর্জে ওঠার শিক্ষা তাঁকে দিয়েছিল এই শহর। এই শহরে অলিতি গলিতে ছড়িয়ে আছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি ক্যামেরা বন্দী করছেন পরিচালক গৌতম ঘোষ। বঙ্গবন্ধু মুজিবর রহমানকে নিয়ে তৈরি করছেন একটু তথ্যচিত্র। যার শ্যুটিং শুরু হয়েছে মৌলানা আজাদ কলেজে। এই তথ্যচিত্র দেখার জন্য উদগ্রীব দুই বাংলাই।
Documentary director Gautam Ghosh about Bangabandhu Sheikh Mujibur Rahman