Advertisement

Kajol Slips During Durga Puja In Mumbai: পুষ্পাঞ্জলি দেওয়ার আগে মণ্ডপ থেকে ধপাস পড়ে গেলেন কাজল! তারপর?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বলে কথা। বাংলার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে এমনকী বিদেশেও এই পুজোর কটা দিনেক জন্য কার্যত মুখিয়ে থাকেন বাঙালিরা। মুম্বইতে এই দুর্গাপুজোকে ঘিরে রীতিমতো সাজসাজ রব পড়ে যায় মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজোয়। মুখার্জি বাড়ির পুজোর বাড়তি আকর্ষণ নিশ্চয়ই জানেন। তবু যাঁরা জানেন না তাঁদের জন্য বলি এই পুজো আরও বিখ্যাত কারণ এটাই অভিনেত্রী, রানি মুখার্জি, কাজল, তানিশা, সর্বাণী এবং পরিচালক অয়ন মুখার্জি এই পুজোর সঙ্গে জড়িত। অন্যান্য বারের মতো এবারও এই পুজোয় হাজির হয়েছিলেন কাজল। ছেলে যুগকে নিয়ে গিয়েছিলেন তিনি।

Kajol Slips During Durga Puja In Mumbai

Advertisement