বাড়ছে পর্যটকদের ভিড়, সতর্ক বীরভূম জেলা প্রশাসন

বীরভূম জেলায় ঢোকার বিভিন্ন রাস্তায় বসান হচ্ছে স্বাস্থ্য দফতরের কিয়স্ক। সেখানে থাকছেন স্বাস্থ্যকর্মীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে পরিস্কার উল্লেখ করা হয়েছে, বীরভূমে যে সমস্ত পর্যটক যাবেন তাঁদের কোভিড র‍্যাপিড টেস্ট করা হবে।

Advertisement
বাড়ছে পর্যটকদের ভিড়, সতর্ক বীরভূম জেলা প্রশাসনবীরভূমে পর্যটকদের ভিড় (ফাইল ছবি-সৌমিতা চৌধুরী)
হাইলাইটস
  • বীরভূমের পর্যটনস্থলগুলিতে বাড়ছে ভিড়
  • আগে থেকেই সতর্ক প্রশাসন
  • করা হচ্ছে কোভিড র‍্যাপিড টেস্ট

লকডাউন শিথিল হতেই বীরভূমের শান্তিনিকেতন এবং তারাপীঠে ভিড় জমাতে শুরু করেছে পর্যটকদের। গত কয়েকদিনে বেশকয়েক হাজার পর্যটকের পা পড়েছে বীরভূমে। তাঁদের বেশিরভাগই রাজ্যের বিভিন্ন জেলা ভিনরাজ্য থেকে বেড়াতে এসেছেন। বিশেষ করে ঝাড়খণ্ড এবং বিহার থেকে বহু মানুষের সমাগম হয়েছে এই সমস্ত পর্যটন স্থলগুলিতে। আর তাতেই আতঙ্কে বেড়েছে জেলা প্রশাসনের। কারন জেলার বাইরে থেকে পর্যটকদের আগমনের ফলে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই নতুন করে সংক্রমণ রুখতে প্রথম থেকেই কড়া মনোভাব বীরভূম জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগের। 

বীরভূমে পর্যটকদের ভিড় (ফাইল ছবি-সৌমিতা চৌধুরী)
বীরভূমে পর্যটকদের ভিড় (ফাইল ছবি-সৌমিতা চৌধুরী)

বীরভূম জেলায় ঢোকার বিভিন্ন রাস্তায় বসান হচ্ছে স্বাস্থ্য দফতরের কিয়স্ক। সেখানে থাকছেন স্বাস্থ্যকর্মীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে পরিস্কার উল্লেখ করা হয়েছে, বীরভূমে যে সমস্ত পর্যটক যাবেন তাঁদের কোভিড র‍্যাপিড টেস্ট করা হবে। কোউইন অ্যাপে দেখা হবে তিনি ভ্যাকসিন নিয়েছে কি না? যাদের করোনা ধরা পড়বে তাদের আইসোলেশনে রাখা হবে। এছাড়াও কোভিড বিধি অনুসারে মাস্ক পরেছেন কি না, স্যনিটাইজার ব্যবহার করছেন কি না এবং গাড়িতে বা যেভাবে পর্যটকেরা পৌঁছচ্ছেন তাতে সোশাল ডিস্টেন্সিং মানা হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হবে। এই নির্দেশ কার্যকরী করা হচ্ছে মঙ্গলবার থেকেই। 

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শান্তিনিকেতন এবং রামপুরহাটের বিভিন্ন জায়গায় বাইরে থেকে আসা পর্যটকদের মধ্যে এই পরীক্ষা চালান হবে। শান্তিনিকেতন ঢোকার মুখে বোলপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাইপাসে, ৬ নম্বর ওয়ার্ডের টোল প্লাজার কাছে ও কঙ্কালিতলা মন্দিরের কাছে কিয়স্কে পর্যটকদের কোভিড পরীক্ষা হবে। একইভাবে তারাপীঠ ঢোকার আগে রামপুরহাটের ফুলিরডাঙা বাস টার্মিনালের কাছে, আটলা মোড়ে এবং বালিয়া মোড়ে স্বাস্থ্য দফতরের কিয়স্ক থাকবে বলে জানা গিয়েছে। 

 

POST A COMMENT
Advertisement