ফাইল ছবি বিশ্বজুড়ে আবারও Corona ভাইরাসে সংক্রমিত হওয়ার ঘটনা বাড়ছে। ভারতেও করোনার নতুন XE ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। সবথেকে উদ্বেগের বিষয় হল, শিশুরাও নতুন XE ভ্যারিয়েন্টের শিকার হচ্ছে।
বিশেষ করে স্কুল খোলার পর শিশুদের সংক্রমিত হওয়ার ঘটনা সামনে আসছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ২ সপ্তাহে শিশুদের মধ্যে ফ্লুর মতো উপসর্গ বেড়েছে। এমতাবস্থায় শিশুর Corona-তে সংক্রমিত থাকলেও অভিভাবকদের আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ শিশুদের মধ্যে করোনার লক্ষণ খুবই হালকা এবং সময়মতো চিকিৎসার ফলে দ্রুত সুস্থ হয়ে উঠছে। তবে চিকিৎসকরা এও জানাচ্ছেন, সময়মতো এই লক্ষণগুলি শনাক্ত করা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন : কালবৈশাখী হতে পারে এই জেলাগুলিতে, রইল পূর্বাভাস
শিশুদের মধ্যে করোনার XE ভ্যারিয়েন্টের লক্ষণ –
XE ভ্যারিয়েন্ট কোভিড-১৯ এর আগের ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় শিশুদের এই নতুন রূপের সংক্রমণ থেকে নিরাপদে রাখা দরকার। শিশুদের করোনায় সংক্রমিত হওয়ার লক্ষণগুলি কী কী? চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর, নাকবন্ধ, গলায় ব্যথা, শরীরে ব্যথা, বমি বমি ভাব, পেট খারাপ এইসব লক্ষণগুলি করোনার উপসর্গ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনও শিশুর মধ্যে এই লক্ষণ দেখা যায় তাহলে তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
করোনার হাত থেকে শিশুরা কীভাবে রক্ষা পাবে? বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর জীবনযাপন, ভালো খাওয়া-দাওয়া ও ঘুম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিলে এই নতুন রূপের ঝুঁকি কমানো যেতে পারে। এছাড়াও, যত তাড়াতাড়ি সম্ভব শিশুদের টিকা দেওয়া উচিত।