Advertisement
অপরাধ

'মার্ডার টু' ছবি দেখে কলগার্লকে খুন দম্পতির, কারণ জানলে শিউরে উঠবেন

'মার্ডার টু' ছবি দেখে কলগার্লকে খুন দম্পতির
  • 1/8

বিয়ের ১৮ বছর পরও সন্তান হয়নি। সেই কারণে, এক তান্ত্রিকের কথায় কলগার্লকে খুন করল দম্পত্তি। ওই কলগার্লের ফোন রেকর্ড ও CCTV ফুটেজ দেখে রহস্যের কিনারা করেছে পুলিশ। 

'মার্ডার টু' ছবি দেখে কলগার্লকে খুন দম্পতির
  • 2/8

এই খুনের সঙ্গে জড়িত ছিল মহিলার বোন ও তার বয়ফ্রেন্ড। তারাই কলগার্লের লাশ বাইকে করে তান্ত্রিকের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু, লাশটি বাইক থেকে পড়ে যায়। 

'মার্ডার টু' ছবি দেখে কলগার্লকে খুন দম্পতির
  • 3/8

লাশ বাইক থেকে পড়ে যাওয়ার পর ওই দুইজন পালিয়ে যায়। পুলিশ আসে ঘটনাস্থলে। তারা গোটা ঘটনার তদন্ত শুরু করে। এরপর গ্রেফতার করা হয় তান্ত্রিক, দম্পতি-সহ মোট ৫ জনকে। 

Advertisement
'মার্ডার টু' ছবি দেখে কলগার্লকে খুন দম্পতির
  • 4/8

ঘটনা গোয়ালিয়রের। পুলিশ সূত্রে খবর, যাঁকে খুন করা হয়েছে তিনি পেশায় কলগার্ল ছিলেন। বিয়ের এত বছর পরও সন্তান না হওয়ায় দম্পতি এক তান্ত্রিকের কথায় ওই কলগার্লকে খুন করে। আর তারা খুনের পরিকল্পনা করে 'মার্ডার টু' ছবি দেখে। 

'মার্ডার টু' ছবি দেখে কলগার্লকে খুন দম্পতির
  • 5/8

জেরায় পুলিশকে ওই দম্পতি জানিয়েছে, তারা ভেবেছিল কলগার্লকে খুন করলে পুলিশ কোনও সন্দেহ করবে না। আর কয়েকদিন পরই সব ধামাচাপা পড়ে যাবে। 

'মার্ডার টু' ছবি দেখে কলগার্লকে খুন দম্পতির
  • 6/8

গোয়ালিয়রের এসপি জানিয়েছেন, রাস্তায় ওই মহিলার মৃতদেহ দেখার পর ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা। জানতে পারেন, মহিলার নাম ও বয়স। তাঁর কল রেকর্ড চেক করেন। দেখেন এলাকার CCTV ফুটেজও। এভাবেই তাঁরা খুনের কিনারা করেন। 

'মার্ডার টু' ছবি দেখে কলগার্লকে খুন দম্পতির
  • 7/8

 পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা স্বীকার করেছে, তারা 'মার্ডার টু' ছবি দেখে এই খুনের পরিকল্পনা করে। ওই ছবিতে দেখা গিয়েছিল, এক সিরিয়াল কিলার এক কলগার্লকে বাড়িতে ডেকে খুন করে। 

Advertisement
'মার্ডার টু' ছবি দেখে কলগার্লকে খুন দম্পতির
  • 8/8

যদিও ওই কলগার্লের কোনও আত্মীয় না থাকায় পুলিশ ঘটনার কিনারা করতে পারছিল না। তবে পরে ধৃতদের বয়ানের ভিত্তিতে তদন্তকারীরা সফল হন। আর তাও খুনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। 

Advertisement