Crime News: ইট দিয়ে থেঁতলে খুন, রক্তাক্ত অবস্থায় বাড়িতে পড়ে ৪ ভাইবোন, উধাও মা

উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে এক বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার ৪ ভাইবোন। তাদের ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অনুমান। নিখোঁজ তাদের মা।

Advertisement
ইট দিয়ে থেঁতলে খুন, রক্তাক্ত অবস্থায় বাড়িতে পড়ে ৪ ভাইবোন, উধাও মা
হাইলাইটস
  • বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার ৪ ভাইবোন
  • ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অনুমান
  • নিখোঁজ তাদের মা, তদন্তে পুলিশ

উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলায় শিউরে ওঠার মতো ঘটনা। নৃশংস অবস্থায় ৪ নাবালক ভাইবোনের দেহ উদ্ধার হল তাদেরই বাড়ি থেকে। নিখোঁজ তাদের মা। শনিবার দুপুরের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

নিহতদের মধ্যে রয়েছে ১৪, ১২ এবং ১০ বছরের ৩ ছেলে ও ৮ বছরের এক মেয়ে। তারা ভাইবোন বলেই জানিয়েছে পুলিশ। 

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এই ৪ ভাইবোনকে। ইট এবং ধারাল কোনও অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে তাদের উপর। গোটা ঘরের রক্তারক্তি দশা দেখে চমকে উঠেছেন তদন্তকারী আধিকারিকরাও। 

রহস্য আরও জটিল হয়েছে কারণ এই ৪ জনের মাকে পাওয়া যাচ্ছে না। তাঁর নামেই বাড়ির মালিকানা। ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে পুলিশ। বাড়ি তন্ন তন্ন করে সার্চ করে তথ্যপ্রমাণ জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা। 

SP প্রাচী সিং বলেন, 'প্রত্যেকটি দিক খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ মহিলার নামেই এই বাড়িটি। ফলত সম্পত্তি নিয়ে কোনও বিবাদ ছিল কি না, তা-ও দেখা হচ্ছে। ময়নাতদন্তের পরই জানা যাবে, ঠিক কীভাবে ওই ৪ জনকে হত্যা করা হয়েছে।'

জানা গিয়েছে, নিহত ভাইবোনের বাবা সৌদি আরবে কর্মরত। গত ১ বছর ধরে তারা ঘরে ফেরেনি। তাঁর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement