শিয়ালদা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে চলল গুলি, আটক অভিযুক্ত সেনা জওয়ান।Rajdhani Express Firing: শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে হুলস্থূল কাণ্ড! টিকিট পরীক্ষক বা টিটিই-র সঙ্গে ঝামেলায় ট্রেনের মধ্যেই বন্দুক বের করে পর পর গুলি চালালেন যাত্রী। যদিও ওই গুলিতে কেউ জখম হননি। তবে চলন্ত ট্রেনে গুলি চলায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
শ্রী হরবিন্দর সিং নামে একজন অনুপ্রবেশকারী, প্রায় ৪১ বছর বয়সী, ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, যিনি ১২৩১৩ ইউপি শিয়ালদহ-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেসের ধানবাদ থেকে অনুপযুক্ত টিকিটের B-8 কোচে চড়েছিলেন, কোচ টিটিই-এর সাথে ঝগড়ার পরে গুলি চালাতে শুরু করেন৷ ট্রেনের ডিউটিতে থাকা আরপিএফ জওয়ান তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করে।
জানা গিয়েছে, ওই যাত্রী হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন। কিন্তু উঠেছিলেন ধানবাদ থেকে শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে। এই ঘটনায় কারও কোনও আঘাত লাগেনি বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্তকে কোডারমা স্টেশনে ট্রেন থেকে নামিয়ে রাজ্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বরেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টা নাগাদ শিয়ালদহ থেকে দিল্লিগামী চলন্ত রাজধানী এক্সপ্রেসে এক যাত্রী টিটিই-এর সঙ্গে বচসার পর গুলি চালান বলে অভিযোগ। অভিযুক্ত যাত্রী ধানবাদ থেকে ট্রেনে উঠেছিলেন। যাত্রীর অভিযোগ, তাঁর কাছে ভুল টিকিট থাকায় তাঁকে আটকায় ট্রেনে দায়িত্বপ্রাপ্ত টিটিই। সেখান থেকেই শুরু হয় বচসা।
বচসার মাঝেই আচমকা ওই সেনাজওয়ান বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। রেল পুলিশ অবিলম্বে তাঁর বন্দুক কেড়ে নিয়ে তাঁকে আটক করে। ঝাড়খণ্ডের কোডরমা স্টেশনে ওই জওয়ানকে ট্রেন থেকে নামিয়ে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।