Aadhaar Card Fraud: আধার নকল লক্ষাধিক টাকার লেনদেন, কার্ড সংশোধন করাতে দিয়েই ফেঁসে গেলেন মহিলা!

পূর্ব বর্ধমানের মেমারিতে এক মহিলার নথি ও আঙুলের ছাপ ব্যবহার করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। শনিবার, ২৫ জানুয়ারি, স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আলিমুদ্দিন মল্লিককে ঘিরে বিক্ষোভ দেখান। 

Advertisement
আধার নকল লক্ষাধিক টাকার লেনদেন, কার্ড সংশোধন করাতে দিয়েই ফেঁসে গেলেন মহিলা!হাফিজা বিবি স্থানীয়দের সহযোগিতায় প্রতারক আলিমুদ্দিন মল্লিককে শনিবার ঘিরে বিক্ষোভ দেখান।

পূর্ব বর্ধমানের মেমারিতে এক মহিলার নথি ও আঙুলের ছাপ ব্যবহার করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। শনিবার, ২৫ জানুয়ারি, স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আলিমুদ্দিন মল্লিককে ঘিরে বিক্ষোভ দেখান। 

অভিযোগ, চোটখন্ড এলাকার সিমলা গ্রামের বাসিন্দা আলিমুদ্দিন মল্লিক, ইছাপুর দক্ষিণপাড়ার হাফিজা বিবির অজান্তে তাঁর নামে অবৈধভাবে গ্রাহক সেবা কেন্দ্র (CSP) পরিচালনা করছিলেন। হাফিজা বিবির নথি ও আঙুলের ছাপ ব্যবহার করে এই কেন্দ্র থেকে লক্ষাধিক টাকার লেনদেন করা হয়।

সিএসপি সেন্টারের অনুমোদনকারী একটি বেসরকারি কোম্পানি বিষয়টি প্রথমে ধরে ফেলে। অভিযোগ পাওয়ার পর তারা হাফিজা বিবিকে সতর্ক করে। এরপর হাফিজা বিবি স্থানীয় বাসিন্দাদের সাহায্যে প্রতারক আলিমুদ্দিন মল্লিকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।

পুলিশি পদক্ষেপ:
উত্তেজনা বাড়লে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আলিমুদ্দিন মল্লিককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ২১ নভেম্বর ২০২৪-এ আলিমুদ্দিন মল্লিক এবং শেখ সামিউদ্দিন নামে আরেক ব্যক্তি আধার কার্ড সংশোধনের নাম করে হাফিজা বিবিকে প্রতারণা করেন।

মেমারি থানায় হাফিজা বিবি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রবিবার সকালে অভিযুক্তকে আদালতে পেশ করেছে।

মনে রাখবেন:

  • আধার কার্ড সংশোধনের নামে যাকে-তাকে নথি ও বায়োমেট্রিক ডেটা দিয়ে দেবেন না।
  • আধার কার্ড সংক্রান্ত বেশিরভাগ কাজ অনলাইনে ফোনেই করা যায়। সেগুলি শেখার চেষ্টা করুন।
  • অজানা, অচেনা গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিষয়ে সাবধান থাকুন।

সংবাদদাতাঃ সুজাতা মেহেরা

POST A COMMENT
Advertisement