স্বামীকে পুলিশে নিয়ে যাওয়ার পর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য হরিরামপুরে

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার হরিরামপুরে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, স্বামীকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর বাড়িতে একা থাকা অবস্থায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় প্রতিবেশীদের বিরুদ্ধেই আঙুল উঠেছে।

Advertisement
স্বামীকে পুলিশে নিয়ে যাওয়ার পর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য হরিরামপুরে
হাইলাইটস
  • দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার হরিরামপুরে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
  • অভিযোগ, স্বামীকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর বাড়িতে একা থাকা অবস্থায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার হরিরামপুরে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, স্বামীকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর বাড়িতে একা থাকা অবস্থায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় প্রতিবেশীদের বিরুদ্ধেই আঙুল উঠেছে।

জানা গিয়েছে, সম্প্রতি নতুন বাড়ি তৈরি করা নিয়ে ওই মহিলার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ চলছিল। অভিযোগ, জমি নিয়ে দ্বন্দ্ব থেকেই দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা ছিল। গত বুধবার রাতে প্রতিবেশীরা থানায় অভিযোগ জানানোর পর পুলিশ মহিলার স্বামীকে আটক করে নিয়ে যায়। এর পরেই সুযোগ নিয়ে কয়েকজন অভিযুক্ত তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে, এমনটাই দাবি নির্যাতিতার।

ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। অন্যদিকে, কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব নির্যাতিতাকে থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে সাহায্য করেন।

নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তরা শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ঘটনার সময় নিয়ে অভিযোগপত্রে অসঙ্গতি রয়েছে, যা থেকে গোটা ঘটনাকে ভোটের আগে সাজানো হতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। যদিও নির্যাতিতার দাবি, তারিখটি ভুলবশত নথিভুক্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন, মামলা রুজু করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

POST A COMMENT
Advertisement