প্রেমিকের সামনেই বোনকে পিটিয়ে খুন ভাইদের, আধমরা অবস্থায় যুবক ভর্তি হাসপাতালে

বৃহস্পতি রাত। বাড়ি ফিরে একজন ভাই দেখে, তার বোন রবি কুমার গুপ্তার সঙ্গে প্রেম করছে। সেটা দেখেই সে অন্য দুই ভাইকে খবর দেয়। তারা দুজনে এসে তাদের বোন ও প্রেমিককে একটি ঘরে বন্দি করে দেয়। 

Advertisement
প্রেমিকের সামনেই বোনকে পিটিয়ে খুন ভাইদের, আধমরা অবস্থায় যুবক ভর্তি হাসপাতালে উত্তরপ্রদেশে অনার কিলিং
হাইলাইটস
  • ফের অনার কিলিংয়ের ঘটনা উত্তরপ্রদেশে
  • নিজেরই বোনকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ তিন ভাইয়ের বিরুদ্ধে

ফের অনার কিলিংয়ের ঘটনা উত্তরপ্রদেশে। নিজেরই বোনকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ তিন ভাইয়ের বিরুদ্ধে। তাদের গ্রেফতার করেছে পুলিশ। মহারাজগঞ্জের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

বৃহস্পতি রাত। বাড়ি ফিরে একজন ভাই দেখে, তার বোন রবি কুমার গুপ্তার সঙ্গে প্রেম করছে। সেটা দেখেই সে অন্য দুই ভাইকে খবর দেয়। তারা দুজনে এসে তাদের বোন ও প্রেমিককে একটি ঘরে বন্দি করে দেয়। 

অভিযোগ, ঘরে বন্দি করার পর তিন ভাই মিলে ব্য়াপক মারধর শুরু করে প্রেমিক-প্রেমিকাকে। এক সময় তো লোহার রড দিয়েও মারধর করা হয়। ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় রবি সেখান থেকে পালিয়ে যান। এবার অভিযুক্তরা তাঁকে তাড়া করতে শুরু করে। বাড়ির কাছে গিয়ে সেই যুবককে ফের মারধর করা হয়। তারপর তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। তারা ভেবেছিল, যুবক মারা গিয়েছেন। 

এদিকে খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা করে অভিযুক্তরা। তারা মৃতদেহটি পিক আপ ভ্য়ানে তুলে কাছের শ্মশানে নিয়ে যায়। এরপর বাড়িতে ফিরে রক্তের দাগ পরিষ্কার করে এবং রক্তমাখা পোশাক পুড়িয়ে ফেলে।

এদিকে এই ঘটনা সামনে আসে রবি কুমার গুপ্তার হাসপাতালে ভর্তি হওয়ার পর। তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তখনই পরিবারের সদস্য ও স্থানীয়রা গোটা বিষয়টি জানতে পারেন।  

এই ঘটনা নিয়ে পানিয়ারা থানার SHO রাঘবেন্দ্র সিং জানান, বেঁচে যাওয়া যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন ভাইকে শনিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

POST A COMMENT
Advertisement