UP Gang Rape Case: মাত্র এক হাজার টাকায় স্ত্রীকে তুলে দিলেন স্বামী, বন্ধুরা গণধর্ষণ করল

UP Gang Rape Case: অভিযোগে বলা হয়েছে, ওই দুই ব্যক্তি তাঁকে ‘সফেদে কা বাগ’ নামে পরিচিত একটি ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানেই তাঁকে নির্যাতনের শিকার হতে হয়। কোনওক্রমে বাড়ি ফিরে এসে ঘটনার কথা পরিবারকে জানান নির্যাতিতা।

Advertisement
মাত্র এক হাজার টাকায় স্ত্রীকে তুলে দিলেন স্বামী, বন্ধুরা গণধর্ষণ করলUP gangrape case

UP Gang Rape Case: উত্তরপ্রদেশের বুদাউনে এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ৩০ বছর বয়সি এক মহিলা অভিযোগ করেছেন, তাঁর স্বামী এক হাজার টাকার বিনিময়ে তাঁকে নিজের দুই বন্ধুর হাতে তুলে দেন। এরপর নির্জন ইউক্যালিপটাস বাগানে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে বুদাউনের ফৈজগঞ্জ বেহতা থানার অন্তর্গত এলাকায়। নির্যাতিতা রবিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বামী ছুটকান টাকার বিনিময়ে তাঁকে বন্ধু বালকিশন ও পাপ্পুর সঙ্গে পাঠান।

অভিযোগে বলা হয়েছে, ওই দুই ব্যক্তি তাঁকে ‘সফেদে কা বাগ’ নামে পরিচিত একটি ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানেই তাঁকে নির্যাতনের শিকার হতে হয়। কোনওক্রমে বাড়ি ফিরে এসে ঘটনার কথা পরিবারকে জানান নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ করে। নির্যাতিতাকে বুদাউন জেলা মহিলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। একই সঙ্গে স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ দায়েরের পর সোমবার বালকিশন ও পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।তবে মূল অভিযুক্ত স্বামী ছুটকান এখনও পলাতক। তাঁকে ধরতে দু’টি আলাদা পুলিশ দল গঠন করা হয়েছে। সম্ভাব্য আশ্রয়স্থলে লাগাতার তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বুদাউনের গ্রামীণ এলাকার পুলিশ সুপার হৃদয়েশ কাঠেরিয়া জানান, মেডিক্যাল রিপোর্ট হাতে এলেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। তদন্তে কোনও গাফিলতি রাখা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 

POST A COMMENT
Advertisement