Cow Theft Racket: মাঝরাতে খাটাল থেকে গরু চুরি, অন্য জেলায় বিক্রি, বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

বড়সড় গরু চুরি চক্রের পর্দাফাঁস করলেন লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা। নিউ দিঘা থেকে গ্রেফতার ৮। এরা বাংলাদেশে গরু পাচারের সঙ্গে জড়িত কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

Advertisement
মাঝরাতে খাটাল থেকে গরু চুরি, অন্য জেলায় বিক্রি, বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশবড় গরু চুরি চক্রের পর্দাফাঁস করলেন লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা।
হাইলাইটস
  • বড়সড় গরু চুরি চক্রের পর্দাফাঁস করলেন লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা।
  • নিউ দিঘা থেকে গ্রেফতার ৮।
  • এরা বাংলাদেশে গরু পাচারের সঙ্গে জড়িত কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

বড়সড় গরু চুরি চক্রের পর্দাফাঁস করলেন লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা। নিউ দিঘা থেকে গ্রেফতার ৮। এরা বাংলাদেশে গরু পাচারের সঙ্গে জড়িত কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

সম্প্রতি হাওড়ার লিলুয়ায় সি রোডের একটি খাটাল থেকে ৮টি গরু উধাও হয়ে যায়। শীতের রাতে খাটালের দরজা খুলে কে বা কারা গরু নিয়ে গেল তা বুঝতেই পারেননি খাটাল মালিকরা। দ্রুত লিলুয়া থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

বর্তমানে বাণিজ্যিক উদ্দেশে কেনা বিশেষ জাতের গরুর যথেষ্ট চাহিদা আছে। গরুর মালিকরা জানান, এই ৮টি গরুর মোট বাজার মূল্য প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। ফলে স্বাভাবিকভাবেই প্রবল দুশ্চিন্তায় পড়ে যান তাঁরা।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চুরি যাওয়া গরুগুলিকে উদ্ধার করা হোক এমনটা চাইছেন স্থানীয় বাসিন্দারাও।

তদন্তে নেমে নিউ দিঘা থেকে আট জনকে পাকড়াও করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, দিঘা থেকে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আজিজুল শেখ, ইসমাইল শেখ, প্রশান্ত অধিকারী, কুরবান আনসারি, দুরন্ত হালদার, রাজা খান, মুজাফ্ফর গাজি ও  সারাউল শেখ। এরা প্রত্যেকেই গরু চুরির সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে খবর। গরুগুলিকে বিষ্ণুপুরে বিক্রি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ধৃতদের ৬ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ। দৃষ্কৃতীরা সীমন্তের ওপারেও গরু পাচারের সঙ্গে যুক্ত কি না, সেই প্রশ্নও উঠছে কোনও কোনওমহলে।

সংবাদদাতা - তপন নস্কর

POST A COMMENT
Advertisement