দুধ খেতে চাওয়ায় ৪ বছরের শিশুকে আছাড় মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত বাবা

মুম্বইয়ের পওয়াই এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। দুধ খেতে চেয়ে কান্নাকাটি করায় নিজের চার বছরের ছেলেকে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে।

Advertisement
দুধ খেতে চাওয়ায় ৪ বছরের শিশুকে আছাড় মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত বাবা গ্রেফতার বাবা
হাইলাইটস
  • মুম্বইয়ের পওয়াই এলাকায় চাঞ্চল্যকর ঘটনা
  • দুধ খেতে চেয়ে কান্নাকাটি করায় নিজের চার বছরের ছেলেকে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে

মুম্বইয়ের পওয়াই এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। দুধ খেতে চেয়ে কান্নাকাটি করায় নিজের চার বছরের ছেলেকে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে। অভিযুক্তের মদ্যপানের অভ্যাসের কারণে কয়েক দিন আগেই তাঁর স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। ফলে ওই সন্তান বাবার সঙ্গেই ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্ষুধার্ত হয়ে শিশুটি দুধের জন্য কাঁদছিল। সেই সময় রাগের মাথায় বাবা তাকে মারধর করেন এবং দরজার সঙ্গে আছাড় মেরে ফেলে দেন। গুরুতর আঘাতের জেরে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ।

অভিযুক্তের নাম রাজেশ সিং (২৬)। পওয়াইয়ের গৌতমনগর এলাকায় বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। দম্পতির একমাত্র ছেলে যশ ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। সে প্রধানত দুধের উপরই নির্ভরশীল ছিল। ঘটনার সময় বাড়িতে শুধু রাজেশ ও যশ উপস্থিত ছিল।

ময়নাতদন্তের রিপোর্টে শিশুটির মাথায় গুরুতর আঘাত এবং খুলিতে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হয়েছে। ঘটনার পর রাজেশ নিজের বোনের বাড়িতে গিয়ে ছেলেকে মারধরের কথা স্বীকার করে বলে জানা গিয়েছে। এরপর তাঁর বোন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে পওয়াই থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযুক্ত রাজেশ সিংকে গ্রেফতার করে আদালতে পেশ করে। আদালত তাঁকে ১ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পওয়াই থানার পুলিশ।

 

POST A COMMENT
Advertisement