ইউপি STF এর অভিযান অব্যাহত, এবার নিকেশ আরও এক কুখ্যাত গ্যাংস্টারকুখ্যাত গ্যাংস্টার অনিল দুজনা ওরফে অনিল নাগরকে উত্তর প্রদেশ এসটিএফ একটি অভিযানে এনকাউন্টার করে দিয়েছে।এনকাউন্টারে মৃত্যু হয় অনিলের। ইউপি এসটিএফ এই অভিযান চালায়। দুজনা ১০ এপ্রিল থেকে জামিনে জেল থেকে ছাড়া পেয়ে বাইরে এসেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে গৌতমবুদ্ধনগরে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া লোকেদের হুমকি দিচ্ছিল। এসটিএফ তথ্য পায় যে বড় কোনও ঘটনা ঘটানোর চক্রান্তে রয়েছে সে। এই ঘটনা সামনে আসতেই তার খোঁজ শুরু হয়। এরপরেই তার মেরাঠে লুকিয়ে থাকার খবর পায় পুলিশ।
দুজনার উপর দিল্লি এবং উত্তরপ্রদেশের ৬০টির বেশি অপরাধমূলক মামলা দায়ের রয়েছে। এর মধ্যে দুজনার বিরুদ্ধে নয়ডা, গাজিয়াবাদ, মুজফফরনগর সমেত উত্তরপ্রদেশের একাধিক জেলায় হত্যা, লুঠ, ডাকাতি এবং অপহরণের মতো গুরুতর মামলা রয়েছে।
সাহিবাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে শুট আউট করেছিল
দিল্লি এবং ইউপি পুলিশ লাগাতার তাকে খুঁজে বেড়াচ্ছিল। গত বছর দিল্লি পুলিশ দুজনা এবং তার দুই বন্ধুকে সঙ্গীকে গ্রেফতার করে। দুজনা গৌতম বুদ্ধনগর এর বাসিন্দা ছিল। ২০১১ সালে তার গ্যাং সাহিবাবাদে একটি বিয়ের মন্ডপে শুট আউট চালায়। যাতে তিনজনের মৃত্যু হয়েছিল।
বুলেট প্রুফ জ্যাকেটে দুজনাকে কোর্টে নিয়ে যেত পুলিশ
দুজনার কুখ্যাত মাফিয়া সুন্দর ভাটি এবং তার গ্যাং এর মধ্যে রেষারেষি ছিল। এই গোলমালের একাধিক হত্যা হয়ে গিয়েছিল। ২০১২ সালে দুজনা এবং তার গ্যাং সুন্দর ভাটি এবং তার বন্ধুদের একে ৪৭ রাইফেল নিয়ে হামলা করে। দুটি দলের মধ্যে সরকারি বিভিন্ন লিড ও ঠিকাদারি নিয়ে গোলমাল ছিল। এই কারণে পুলিশ দুজনাকে যখন কোর্টে নিয়ে যেত তাকে বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হতো।
দুজনাকে পশ্চিম ইউপিতে ছোটা শাকিল বলা হত
তার ভীতি এবং আতঙ্ক এলাকায় এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যে তাকে পশ্চিম ইউপির ছোট শাকিল বলা হত। বলা হয় তার বিরুদ্ধে যে কথা বলতো, দুজনা তাকে খুন করিয়ে দিত।