যৌন হেনস্থা করছিল, যুবককে টেনে হিঁচড়ে ফেললেন ড্রেনে, যুবতীর কীর্তি Viral

শ্লীলতাহানি করা অভিযুক্তকে উচিত শিক্ষা দিলেন অসমের এক  তরুণী। গুয়াহাটির বাসিন্দা ওই তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে স্কুটি করে আসছিলেন আরেক যুবক। ঠিকানা জিজ্ঞাসা করার জন্য ওই তরুণীর কাছে যায় ওই যুবক। যুবতীর অভিযোগ, কথা বলার আছিলায় ওই তরুণী শরীরে আশালীন ভাবে স্পর্শ করে ওই যুবক।

Advertisement
যৌন হেনস্থা করছিল, যুবককে টেনে হিঁচড়ে ফেললেন ড্রেনে, যুবতীর কীর্তি Viralশ্লীলতাহানির অভিযুক্তকে ধরলেন মহিলা।
হাইলাইটস
  • শ্লীলতাহানি করা অভিযুক্তকে উচিত শিক্ষা দিলেন অসমের এক  তরুণী
  • যুবককে টেনে হিঁচড়ে ফেললেন ড্রেনে
  • যুবতীর কীর্তি Viral

শ্লীলতাহানি করা অভিযুক্তকে উচিত শিক্ষা দিলেন অসমের এক  তরুণী। গুয়াহাটির বাসিন্দা ওই তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে স্কুটি করে আসছিলেন আরেক যুবক। ঠিকানা জিজ্ঞাসা করার জন্য ওই তরুণীর কাছে যায় ওই যুবক। যুবতীর অভিযোগ, কথা বলার আছিলায় ওই তরুণী শরীরে আশালীন ভাবে স্পর্শ করে ওই যুবক। ওই তরুণী প্রতিবাদ করতেই এলাকা ছেড়ে পালাতে যায় অভিযুক্ত। কিন্তু তাতেও দমে যায়নি ওই তরুণী। ধাওয়া করে ওই স্কুটারকে ধাক্কা দেয় সে। নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুটারটি পাশের একটি ড্রেনে আটকে যায়। স্কুটার ছেড়ে আর পালাতে পারেন যুবক।

তারপরেই এসে তরুণী যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। ওই তরুণীর একের পর এক প্রশ্নে কার্যত কোনও কথাই বলতে পারেনি ওই যুবক। ঘটনাস্থলে থাকা অপর একজন গোটা ঘটনার ভিডিও করেন। বচসা দেখে আশেপাশের লোকজনও জড়ো হন।  শেষে উপায় না পেয়ে সেখানে তরুণীর কাছে ক্ষমা চায় ওই যুবক। ওই তরুণী জানান, পরে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই তরুণী। মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ওই তরুণীর সাহসকে সাধুবাদ জানাচ্ছেন সকলে।

ওই তরুণীর দাবি, যখনই তিনি দেখেন যুবকটি পালাতে যাচ্ছে, কিছু না ভেবেই স্কুটারটি পিছন দিক থেকে টানতে থাকি। এভাবে কিছুক্ষণ চলার পরে স্কুটারটি সোজা একটি ড্রেনে গিয়ে পড়ে। ফলে ওই যুবক আর পালাতে পারেনি। তখন ওই যুবতী কড়া ভাষায় তিরস্কার করেন ওই উত্যক্তকারী যুবককে। পাশাপাশি ওই যুবতীর সাহসেও মুগ্ধ সবাই। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় বয়ে দিয়েছে। অভিযুক্ত যুবকের কড়া শাস্তি চেয়েছেন নেটিজেনরা।
 

Advertisement

POST A COMMENT
Advertisement