Anti Corruption Branch: ঘুষ নিতেই ঘরে এন্ট্রি দুর্নীতি-দমন শাখার, হাতেনাতে পাকড়াও ২ সিভিক ভলান্টিয়ার

Passport Verification Bribe: পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। টাকা নিতে গিয়ে দুর্নীতিদমন শাখার ফাঁদে পড়লেন দুই সিভিক ভলান্টিয়ার। সোমবার নদিয়ার হরিণঘাটায় এই ঘটনা ঘটেছে।

Advertisement
ঘুষ নিতেই ঘরে এন্ট্রি দুর্নীতি-দমন শাখার, হাতেনাতে পাকড়াও ২ সিভিক ভলান্টিয়ারসোমবার নদিয়ার হরিণঘাটায় এই ঘটনা ঘটেছে।
হাইলাইটস
  • পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ।
  • দুর্নীতিদমন শাখার ফাঁদে পড়লেন দুই সিভিক ভলান্টিয়ার।
  • দু’জনকে গ্রেফতার করেছে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ বা এসিবি।

Passport Verification Bribe: পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। টাকা নিতে গিয়ে দুর্নীতিদমন শাখার ফাঁদে পড়লেন দুই সিভিক ভলান্টিয়ার। সোমবার নদিয়ার হরিণঘাটায় এই ঘটনা ঘটেছে। রানাঘাট পুলিশ জেলার অধীনে থাকা হরিণঘাটা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অফিসে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ বা এসিবি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটার নিমতলা বাজার এলাকার এক বাসিন্দা এই অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ, পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর কাছে ১০ হাজার টাকা চাওয়া হয়েছিল। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে ফাঁদ পাতার সিদ্ধান্ত নেয় এসিবি।

কীভাবে ফাঁদ পাতল এসিবি?
অভিযোগ পাওয়ার পর প্রথমে তার সত্যতা যাচাই করা হয়। এরপর সোমবার হরিণঘাটা ডিআইবি অফিসে ট্র্যাপ অপারেশনের প্ল্যান করেন এসিবি আধিকারিকেরা। নির্দিষ্ট সময় ও জায়গায় অভিযোগকারীকে টাকা নিয়ে যেতে বলা হয়।

প্ল্যান অনুযায়ী, সেই টাকা নেওয়ার সময়ই সেখানে পৌঁছে যান এসিবির আধিকারিকেরা। দুই সিভিক ভলান্টিয়ারকে টাকা নেওয়ার সময়ই হাতেনাতে ধরা হয়। পরে দু’জনকেই হেফাজতে নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী  পদক্ষেপ শুরু হয়েছে।

অভিযুক্তদের পরিচয় এবং ঘটনায় তাঁদের নির্দিষ্ট ভূমিকা নিয়ে তদন্ত চলছে। পাসপোর্ট ভেরিফিকেশনের কাজে তাঁরা কী দায়িত্ব পালন করতেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। টাকা চাওয়ার অভিযোগের পিছনে আর কেউ ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

POST A COMMENT
Advertisement