গোপনে মহিলাদের অশ্লীল ছবি তোলার চেষ্টা, বাধা দেওয়ায় খানাকুলে রক্তারক্তি

ঘটনা খানাকুল এক নম্বর ব্লকের রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় সূত্রে খবর, এদিন অরূপ দাস প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ।

Advertisement
 গোপনে মহিলাদের অশ্লীল ছবি তোলার চেষ্টা, বাধা দেওয়ায় খানাকুলে রক্তারক্তিখানাকুলে উত্তেজনা
হাইলাইটস
  • এলাকার মহিলাদের ছবি তুলত এক রাজেশ গুপ্তা নামে এক ব্যক্তি
  • আর তাতে বাধা দেওয়ায় রক্তারক্তি কাণ্ড
  • ঘটনা খানাকুলের, এলাকায় উত্তেজনা

এলাকার মহিলাদের ছবি তুলত এক রাজেশ গুপ্তা নামে এক ব্যক্তি। আর তাতে বাধা দেওয়ায় রক্তারক্তি কাণ্ড খানাকুলে। ঘটনায় জখম হয়েছেন অরূপ দাস নামে এক ব্যক্তি। তিনি খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য। তাঁর উপর রাজেশ ও তার পরিবারের সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপও মারা হয়। বর্তমানে অরূপ খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনা খানাকুল এক নম্বর ব্লকের রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় সূত্রে খবর, এদিন অরূপ দাস প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। 

আরও পড়ুন : খাওয়ার জন্য কেনা হয়, তবে খাওয়া যায় না, কী বলুন তো?

এদিকে খবর যায় অরূপ দাসের পরিবারের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অরূপের স্ত্রী তথা স্থানীয় প্রধান টগরি দাস। মারধরের হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলেও তাঁর উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। 

এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা অরূপকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এদিকে ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ।
 

POST A COMMENT
Advertisement