গুজরাতের স্কুল, আদালতে বোমা হামলার হুমকি, বাংলা থেকে গ্রেফতার অভিযুক্ত

আহমেদাবাদে একাধিক স্কুল ও আদালতে বোমা হামলার হুমকির ঘটনায় গ্রেফতার বাংলার যুবক। মঙ্গলবার আহমেদাবাদ ক্রাইম সিটি ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার সেল যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

Advertisement
গুজরাতের স্কুল, আদালতে বোমা হামলার হুমকি, বাংলা থেকে গ্রেফতার অভিযুক্তগুজরাতের স্কুল, আদালতে বোমা হামলার হুমকি
হাইলাইটস
  • আহমেদাবাদে একাধিক স্কুল ও আদালতে বোমা হামলার হুমকির ঘটনায় গ্রেফতার বাংলার যুবক।
  • যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
  • অভিযুক্ত সৌরভ বিশ্বাসকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে গুজরাতে আনা হয়েছে।

আহমেদাবাদে একাধিক স্কুল ও আদালতে বোমা হামলার হুমকির ঘটনায় গ্রেফতার বাংলার যুবক। মঙ্গলবার আহমেদাবাদ ক্রাইম সিটি ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার সেল যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁকে এরাজ্য থেকে গুজরাতেও নিয়ে যাওয়া হয়েছে। ওই ব্যক্তি মেইল মারফত বোমা হামলার হুমকি দিত বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত কয়েক মাস ধরেই গুজরাতের একাধিক স্কুল ও আদালতে বোমা হামলার হুমকি আসছিল। যার জেরে বারবারে সাধারণ মানুষের নিরাপত্তা ও নিরাপত্তা সংস্থাগুলির নাওয়া খাওয়া কার্যত মাথায় উঠেছিল। যদিও পরে দেখা যায় সবকটি হুমকি ই-মেলই ভুয়ো।

ক্রাইম ব্রাঞ্চের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত সৌরভ বিশ্বাসকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে গুজরাতে আনা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তকারীরা ওই ব্যক্তির উদ্দেশ্য, সিকিউরিটি সংক্রান্ত দিকগুলো খতিয়ে দেখছেন বলে জানানো হয়েছে।

পুলিশের দাবি, অভিযুক্ত নিজের পরিচয় গোপন রাখতে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক)-সহ একাধিক প্রযুক্তিগত কৌশল ব্যবহার করেছিল। এই অভিযানের তত্ত্বাবধানে ছিলেন আহমেদাবাদ পুলিশের কমিশনার জি এস মালিক এবং যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) শরদ সিংঘল।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি আহমেদাবাদ ও ভাদোদরার ৩৪টি স্কুলে বোমা হুমকির ইমেল আসে। পুলিশ দ্রুত স্কুলগুলি খালি করে তল্লাশি চালায়, কিন্তু কোথাও সন্দেহজনক কিছু মেলেনি। ১৭ ফেব্রুয়ারি গুজরাতের ছয়টি আদালতেও একই ধরনের ইমেল আসে, সেখানেও তল্লাশিতে কিছু পাওয়া যায়নি।

এরও আগে ২২ জানুয়ারি আহমেদাবাদের প্রায় এক ডজন স্কুলে এবং ২৫ ডিসেম্বর ১০টি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। প্রতিটি ক্ষেত্রেই তদন্তে ইমেলগুলি ভুয়ো প্রমাণিত হয়।

 

POST A COMMENT
Advertisement